১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১২

ব্রেকিং নিউজ

সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করছে আ’লীগ :মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহিলে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বাতিল হওয়া ষোড়শ সংশোধনীল রায় পরিবর্তনের জন্য সরকার ...

এক লাখ গাছ এক মিনিটে রোপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দ্বীপ জেলা ভোলার উপজেলা বোরহানউদ্দিনে। সোমবার দুপুর ১২টা এক মিনিটে উপজেলায় এক মিনিটে এক লাখ গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। আগের দিন রবিবার গাছের চারা বিতরণ করা হয়েছে। উদ্যোক্তারা জানান, উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও গুরুত্বপূর্ণ সড়কসহ পাঁচ শতাধিক স্পটে একযোগে এ গাছের চারা রোপন করা হবে। ইউএনও বলেন, এক মিনিটে ...

ইনজুরিতে তামিম

স্পোর্টস ডেস্ক: রাগ ভালো নয়। রাগের মাথায় কিছু করতে নেই। তামিম ইকবাল হয়তো এই কথাগুলো সহজে ভুলবেন না আর। চট্টগ্রামে রাগের প্রকাশ দেখাতে গিয়েই ড্রেসিং রুমের কাঁচের দরজায় ব্যাট দিয়ে মেরেছিলেন বাড়ি। তাতেই কাঁচ ভেঙে সেই কাঁচের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়েছিলেন। ফলাফল, পেটে চারটি সেলাই নিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের সেরা ব্যাটসম্যান। ভাগ্য ভালো তার। আরো বড় দুর্ঘটনা থেকে ...

হজযাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে হজ্বে পাঠানোর নির্দেশ : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: অব্যবস্থাপনার কারণে আটকে পড়া হজযাত্রীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হজ অব্যবস্থাপনায় জড়িদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে পৃথক দুটি রুল জারি করেছেন আদালত। রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত ...

চট্টগ্রামে লরিচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কনটেইনারবাহী একটি লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আজ রোববার সকালে বন্দর এলাকায় নিমতলা-হালিশহর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারবাহী একটি ...

বগুড়ায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাজারে বেড়েছে কাঁচা জিনিসপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন গুড়ি গুড়ি বা মুষলধারে বৃষ্টি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেল থেকে বগুড়ায় কখনও একটানা আবার কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে শহরের অনেক নিচু এলাকা তলিয়ে ...

সোম ও মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে ডিএসই ও সিএসইতে লেনদেন হবে তিন কার্যদিবস। জন্মষ্ঠমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় বাজারে লেনদেন হবে তিন কার্যদিবস। স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ১৪ আগস্ট জন্মষ্ঠমী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ...

কন্টেইনার উল্টে প্রাণ গেল ৩ অটোযাত্রীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বন্দর থানাধীন নিমতলি এলাকায় রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।বন্দর থানার এসআই মোহাম্মদ হালিম জানান, রাস্তার গর্তে পড়ে ৪০ ফুট কন্টেইনারবাহী একটি লংট্রেইলার উল্টে যায়। ট্রেইলারে থাকা কন্টেইনারটি পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুই অটোযাত্রী ও এক পথচারী। ...

বন্যায় ডিগ্রি পাস কোর্সের রোববারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বন্যার কারণে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।’ জানা গেছে, রুটিন অনুযায়ী রোববার ডিগ্রি পাস কোর্সের সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ের চতুর্থপত্রের ...

কুড়িগ্রামে দুই শতাধিক গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চলের ৫০টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার ...