১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১২

ব্রেকিং নিউজ

শোক দিবসে উলিপুরকে রণক্ষেত্র করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন জাতীয় শোক দিবসে সংঘর্ষে জড়াল কুড়িগ্রামের উলিপুর ছাত্রলীগ। সংগঠনটির দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। আহতদের মধ্যে পাঁচজনকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর দুই পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ ...

জামালপুরে বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম

নিজস্ব প্রতিবেদক: যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিনিয়ত হু হু করে বৃদ্ধি পাওয়া পানি লোকালয়ে প্রবেশ করায় নতুন করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত আড়াই লাখের মতো মানুষ। স্থানীয়রা জানান, প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়া রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। পানি ঢুকতে শুরু করেছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে দুর্ভোগ বাড়ছে ...

জলাবদ্ধতায় এসওএস যুবপল্লীর শিক্ষা কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: স্কুলে ঝড়ে পড়া দরিদ্র যুবকদের সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৮ সালে চট্টগ্রাম শহরে গড়ে তোলা হয় এসওএস যুবপল্লী। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বাভাবিকভাবে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও, বর্তমানে জোয়ার ও ভারি বৃষ্টিপাতের কারণে স্থায়ী জলাবদ্ধতায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, হালিশহর আবাসিক এলাকার ‘এল’ ব্লকে অবস্থিত যুবপল্লীর প্রশিক্ষণ কেন্দ্রটির প্রধান ফটকে ঝুলছে তালা। ভেতরে নেই কোনো ...

পান্থপথে ‘জঙ্গি’ অভিযান নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র ভেতরে আত্মঘাতী বোমা বেস্ফোরণে একজন নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে ভেতরে একজন মারা গেছে। তবে পরিচয় জানা যায়নি। তার সঙ্গে একটি চামড়ার ব্যাগ পাওয়া গেছে। এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ওই হোটেলের ভেতরে গুলি ...

গাজীপুরে সরকারি গাছ কাটল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সামাজিক বনায়নের প্রায় অর্ধশতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানেও মিলেছে অভিযোগের সত্যতা। আর সামাজিক গাছ কেটে নেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বন বিভাগের আইনি ব্যবস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর আঞ্চলিক বন মামলা পরিচালক মো. আবু জাফর। এ ঘটনা ঢাকতে চেয়ারম্যান-মেম্বার আর গাছ ব্যাপারী করছে লুকোচুরি। স্থানীয়দের সাথে কথা ...

নিষিদ্ধ হলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: স্পানিশ সুপার কাপে বিতর্কিত লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে রেফারিকে ধাক্কা দিয়েছিলেন রোনালদো। ধারনা করা হয়েছিল বড় ধরনের শাস্তিই অপেক্ষা করছে এই তারকার জন্য। শেষ পর্যন্ত সেটাই হল। ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকাকে। সেই সাথে রোনালদো এবং রিয়াল মাদ্রিদকে জরিমানাও করা হয়েছে। রিপোর্টে বলা হয়, লাল কার্ড দেখার কারনে এক ম্যাচ ...

টঙ্গীতে গাড়িচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার টঙ্গীতে গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন -নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)। টঙ্গী থানার এসআই নাজির আহমেদ জানান, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি অজ্ঞাতগাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ...

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রাণ গেল ৩৭ জনের

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কবলে সোমবার আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে। এর আগে গতকাল রোববার ১৯ জনের মৃত্যু হয়। সোমবার মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে দিনাজপুরে পাঁচজন, কুড়িগ্রামে সাতজন, লালমনিরহাটে তিনজন ও নীলফামারীতে তিনজনের মৃত্যু হয়েছে। ...

শাহজাদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

এম,এ,জাফর লিটন,শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোতাহার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনিয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নে শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত সোনিয়া একই গ্রামের শাহ আলমের ছোট বোন। শাহজাদপুর থানার ...

বন্যায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জনে

নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কবলে সোমবার মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে বন্যায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জনে। সোমবার মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে দিনাজপুরে ৫জন, কুড়িগ্রামে ৭জন ও লালমনিরহাটে ২জন। দিনাজপুর :দিনাজপুরে বন্যার তৃতীয় দিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে ...