নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ৩৩টি ইউনিয়নের ২৯০টি গ্রাম প্লাবিত হয়েছে। দিনাজপুরে পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৫০ হাজার মানুষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস ...
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ চলছে
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০ টায় নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। সংলাপে এখন পর্যন্ত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রায় ২০ জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন। কে.এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনররা সহ সচিবলায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আগামী ২৪ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হওয়ার ...
১ লাখ ২৩ হাজার বাংলাদেশির হজ ভিসা সম্পন্ন
ধর্ম ডেস্ক : পবিত্র হজব্রত পালনের জন্য গতকাল (মঙ্গলবার) দুপুর ২টা পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ২শ’ ১১ জন বাংলাদেশি নাগরিকের হজ ভিসা দিয়েছে সৌদি সরকার। মোট ভিসাপ্রাপ্তদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ১শ’ ১৬ জন, বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ১৭ হাজার ৮শ’ ২৫ জন ও সরকারি বিভিন্ন দল, বেসরকারি ব্যবস্থাপনার মোনাজ্জেম ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ...
গাজীপুরে তুলার গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ৪টি ঝুট ও তুলার গুদামে আগুন লাগে। তবে তাৎক্ষণিক আগুন ...
মুক্তামণির ড্রেসিং খোলা হবে আজ
নিজস্ব প্রতিবেদক: অপারেশনের ৫ দিন পর আজ মুক্তামণির ড্রেসিং খোলা হবে। মুক্তামণিকে ১১ জুলাই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ভর্তির পর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১২ আগস্ট মুক্তামণির প্রথম পর্যায়ে অস্ত্রোপচার সফল হয়। ওইদিন থেকেই মুক্তামণি বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন। জাতীয় বার্ন ইউনিটের ...
দিনাজপুরে ৩ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বন্যার পানিতে ডুবে সেই মৃতরা হলেন গড়বাড়ী গ্রামের মুলিয়া মুরমু (৬৭), আব্দুস সাত্তার (৬৫) ও মফিজুর রহমান (২০)। গতকাল মঙ্গলবার দুপুর থেকে দিবাগতরাত পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে জেলায় চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...
মেয়র আনিসুল হক আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সেরিবেল ভ্যাসকিউলিটিস নামে একটি মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। যেটি ঢাকার চিকিৎসকরা সনাক্ত করতে পারেননি। গত দুইমাস ধরে তিনি এই রোগে আক্রান্ত। সোমবার তার দেশে ফেরার কথা ...
জঙ্গি’ সাইফুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী পান্থপথে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ সাইফুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে আজ। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক সূত্রে জানা গেছে, কলাবাগান থানা থেকে সাইফুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেনি। থানা থেকে প্রতিবেদন পাওয়ার পর তার ময়নাতদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে সূত্রটি। বুধবার দুপুরের দিকে ...
পর্তুগালে গাছের নিচে চাপা পড়ে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের মাদেইরাতে ২০০ বছর পুরোনো ওক ট্রি পড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। একটি ধর্মীয় অনুষ্ঠানে এই দুর্ঘটনায় আরো অসংখ্য মানুষ আহত হয়েছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় মাদেইরার ফুঞ্চাল শহরে জনবহুল এক জায়গায় ধীরে ধীরে গাছটি ভেঙে পড়ছে। আর মানুষ দিগ্বিদিক শূন্য হয়ে পালানোর চেষ্টা করছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা নিহতদের পরিবারের ...
উখিয়ায় যুবলীগ নেতা ফয়েজ ইয়াবা সহ আটক, ২ মোটর সাইকেল জব্দ
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ২০ হাজার ইয়াবা সহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় দুইটি মোটর সাইকেল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে কুতুপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে ফয়েজের আরো ৩ সহযোগী পালিয়ে গেছে। আটক যুবলীগ নেতা ফয়েজ স্থানীয় মৃত সিরাজুল হকের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর