১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৭

ব্রেকিং নিউজ

সুন্দরবনে র‌্যাব-বনদস্যুবাহিনীর গোলাগুলি আটক ২

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দার মানিক খালে র‌্যাব-৮ এর সঙ্গে বনদস্যু বাহিনীর গোলাগুলি চলছে। বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় গোলাগুলি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ জনকে আটক ও কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। আটকরা হলেন, মংলা উপজেলার সোনাইল তলা এলাকার মৃত তোফা শেখের ছেলে সুমন বাহীনির উপ-অধিনায়ক আবুল হোসেন ওফরে আবু ঢালি (৩২) ও ...

নোয়াখালীতে মাজারের খাদেম হত্যায় আটক ২

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে মাজার শরীফের খাদেম সোনা মিয়াকে (৬৫) হত্যার ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশ দিয়েছে এলাকবাসী। স্থানীয় এলাকাবাসাী জানান, নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে মৌলভী আফজল পাটোয়ারী দরবার শরীফ ও মাজারে গত ৩৫ বছর ধরে খাদেমের দায়িত্ব পালন করে আসছেন শরীয়তপুরের হবিপুর গ্রামের আপেল হাওলাদারের ছেলে সোনা মিয়া। বুধবার মাগরীবের নামাজের পর আটক ...

গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে শেষ দিনের সভায় বসেছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ও শেষ দিনের মতবিনিময সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ সভা শুরু হয়। দ্বিতীয় দিনের সভায় গণমাধ্যমের ৩৪ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় কমিশন। সেখান থেকে ২০ জন প্রতিনিধি সংলাপে উপস্থিত ...

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট, শনিবার থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে। রেলমন্ত্রী মুজিবুল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বগি সংযোজন করবে। টিকিট বিক্রির প্রস্তুতি চলছে। তিনি বলেন, যাত্রীরা ...

স্ত্রীর পরকীয়ার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর চিনিশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন সুজন সাহা (৩৪)। স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চিনিশপুর কালিবাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ঢাকা পীরের বাগ এলাকার বিমল সাহার ছেলে। স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। নিহতের বড় বোন সীমা সাহা ...

উখিয়ায় যৌথ অভিযানে ২১৬০ পিস ইয়াবা সহ ২ পাচারকারী আটক

 উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের ৩৪ বিজিবির সদস্যরা যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ৬৬০ পিস ইয়াবা সহ মাহমুদ মিয়া (৩৮) নামক এক পাচারকারীকে আটক করেছে। আটককৃত পাচারকারী লেঙ্গুরবিলের হাবিবুর রহমানের ছেলে। ১৬ আগষ্ট সকাল ৯ টায় তাকে আটক করে। এ ব্যাপারে মাদক দ্রব্য সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম ...

নড়াইলে শার্টারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুজন আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানা পুলিশ একটি দেশী তৈরী শার্টারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে। বুধবার সকালে গ্রামবাসিদের সহযোগিতায় পুলিশ তেলকাড়া গ্রাম থেকে তাদের আটক করে। গ্রামবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে মধুমতি নদীতে ট্রলারযোগে ৮/১০ জন সন্ত্রাসী এসে কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে প্রবেশ করে। গভীর রাতে ট্রলারে কে আসলো তা নিয়ে গ্রামের ...

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সন্ধ্যায় সাক্ষাতের সময় বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ইতোমধ্যে নির্দেশনা দেয়া ...

বাউন্সারের আঘাতে পাকিস্তানের ক্রিকেটারের মৃত্যু

অনলাইন ডেস্ক: মাথায় বলের আঘাতে মারাত্মক জখম হয়ে পাকিস্তানের জোবাইর আহমেদ নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় জোবাইরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। টুইটে পিসিবির পক্ষ থেকে জোবাইরের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। খবর হিন্দুস্তান টাইমস। পিসিবির বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের ব্যাটম্যান জোবাইর আহমেদ মৃত্যুবরণ করেছেন। সোমবার মারদানে একটি ঘরোয়া ক্রিকেট খেলার সময় তিনি ...

বন্যার কারণে আপাতত সব নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য বেশকিছু নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনের তারিখ পরে ঘোষণা করবে কমিশন। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে কমিশন ২০ আগস্ট অনুষ্ঠিত একটি উপজেলা, চারটি ইউপির সাধারণ, ৭টি ইউপির উপ-নির্বাচন, একটির পুনঃভোট এবং দুই জেলা পরিষদের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনসহ সব নির্বাচন ...