নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল শুক্রবার। এবার পাঁচ দিন আগাম টিকিট বিক্রি করবে রেলওযে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। রেলমন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বগি সংযোজন করবে। টিকিট বিক্রির ...
ব্রেকিং নিউজ
আইসিইউ থেকে কেবিনে মুক্তামনি
নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় তাকে কেবিনে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামনির শারীরিক অবস্থা ভাল আছে। তাই আইসিইউ থেকে কেবিনে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে মনিটরিংয়ে রাখবে। এর আগে বুধবার সকালে ঢাকা ...
প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু কোনো মামলার রায়ের পর্যবেক্ষণে যখন এর ব্যত্যয় ঘটে, তখন সেটি সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন। প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে সংবিধান লঙ্ঘন করেছে। আর কোনো বিচারপতি যখন সংবিধান লঙ্ঘন করেন, শপথ ভঙ্গ ...
সরকারের উচিত রায়কে মাথা পেতে গ্রহণ করা: বি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন সেটাই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সরকারের উচিত তা মাথা পেতে গ্রহণ করা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ...
দিনাজপুরে বন্যার উন্নতিতে বেড়েছে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বেড়েছে বানভাসী মানুষের দুভোর্গ। গৃহহীন প্রায় ছয় লাখ মানুষ এখন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে। জ্বর-সর্দি, কাশি, আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ১২৫টি স্বাস্থ্য ক্যাম্প খুলেছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমমের ব্যক্তিগত প্রচেষ্টায় আরো ১২০টি চিকিৎসা টিম কাজ করে যাচ্ছে দুর্গত এলাকায়। পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, ...
সীতাকুণ্ডে ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে লক্ষাধিক টাকার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার উপজেলার বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাস থামিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুই পাচারকারীদের একজন নারী। তারা হলেন-সেকুতারা প্রকাশ সাবেকুন নাহার প্রকাশ খালেদা প্রকাশ রাশিদা (২৩) ও মোঃ ইদ্রিস (৩৫), বাড়ী উখিয়া কক্সবাজার। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪৫০ পিস। যার মূল্য ...
বন্যা কবলিত মানুষের বিশুদ্ধ পানি,ওষুধের তীব্র সঙ্কট
নিজস্ব প্রতিবেদক: ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি দিন দিন বেড়েই চলেছে। ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। সিরাজগঞ্জের ৫টি উপজেলার পানিবন্দি লাখ লাখ মানুষ এখন দুর্বিষহ জীবন-যাপন করছেন। শুধু তাই নয় এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও তীব্র ...
ফাতেমার অভিভাবকত্ব পেলেন মানবাধিকার কর্মী সেলিনা
নিজস্ব প্রতিবেদক: আসল মায়ের কাছে আর যাওয়া হবে না ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া ৮-৯ মাসের শিশু ফাতেমার। প্রকৃত বাবা-মা খুঁজে না পাওয়ায় বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিশুটির অভিভাবক নির্ধারণ করে দেন। শিশুটিকে পাওয়ার জন্য আবেদন করা নয় দম্পতির মধ্যে যাচাই-বাছাই করে আদালত মানবাধিকার কর্মী আইনজীবী সেলিনা আক্তার দম্পতিকে শিশুটির ভরণ-পোষণের দায়িত্ব দেন। একই ...
রাবিতে ছাত্রলীগের পাল্টা জবাবে শিবিরের মিছিল
নিজস্ব প্রতিবেদক: গত ৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ কর্তৃক শিবির কর্মীদের মারধরের পাল্টা জবাব দিতে ও কেন্দ্রঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শুরু করে ঢাকা-রাজশাহী মহাসড়কে দিয়ে কাজলা দিকে যেয়ে শেষ হয় মিছিলটি। তবে পুলিশ ও ছাত্রলীগ যাওয়ার আগেই তারা সবাই পালিয়ে যায় ...
সিরাজুল খানের ‘জটিল’ অস্ত্রোপাচার আজ
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান-এর কোমর ও নিতম্বে (উরুসন্ধি) বৃহস্পতিবার সকালে ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচার করা হবে। বুধবার রাতে তার প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নাজিম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার দুপুরে অর্থোপেডিক চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে উত্তর সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। নাজিম জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর