নিজস্ব প্রতিবেদক: হজ ফ্লাইট শেষ হতে আর বাকি রয়েছে মাত্র ১০ দিন। কিন্তু এখনও সৌদি আরব পৌঁছাতে পারেননি প্রায় ৫০ হাজার হজযাত্রী। বাংলাদেশ থেকে গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে আগামী ২৮ আগস্ট। চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। ধর্ম মন্ত্রণালয় ...
ব্রেকিং নিউজ
বিরলে বন্যার পানিতে ভেসে যাওয়ার ৬ দিন পর লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বানের পানিতে ভেসে যাওয়ার ৬ দিন পর নাইমুল ইসলাম ওরফে নাঈম (১৭) নামের ১ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বিজোড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সাতভায়া পাড়ার খায়রুল ইসলামের পুত্র কিশোর নাঈমের মৃত দেহ শুক্রবার চেংকুরি রেল লাইনের বেকাপুল নামক এলাকা থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসি ও স্বজনরা বলেন, গত রোববার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে ...
উখিয়ার কাস্টমসে দেড় লাখ টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস একসাইজ ও শুল্ক গোদামে কর্মরত জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টার দিকে ঘুমধুম-তুমব্র“ সড়কের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ কবরস্থানের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে কাস্টমস সুত্রে নিশ্চিত করা হয়েছে। উখিয়ার ঘাট শুল্ক গোদাম ও চেকপোস্টের দায়ীত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে সাব ইন্সপেক্টর ...
ফের হামলা ইমরান এইচ সরকারের ওপর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গতকাল বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। এর এক পর্যায়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আজ ছিল সেই হামলার ...
চাঁদপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত: আটক ৫
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত খদ্দেরসহ ৫ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন- মোঃ ফরিদ(২২), রাসেল(২২), জামাল(৩০), শাহানাজ(৪০) ও কল্পনা(২৭)। খদ্দের মোঃ ফরিদ পিতা সেফায়েত উল্লাহ ও রাসেল, পিতা লুতফর রহমান উভয়ের বাড়ি হাজিগঞ্জের দেশগাঁও। জামাল, লক্ষীপুর জেলার জযপুরা গ্রামের শহিদুল্লাহর ছেলে। ১৮ আগষ্ট সকালে পুলিশ সুপার শামছুর নাহার এর নির্দেশে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ...
কুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুইজন নিহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় খাদিজা আক্তার (২৫) ও জান্নাতুল ফেরদাউস (৫) নামে দুইজন নিহত হয়েছে। কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকায় একটি গলির বাসা থেকে খাদিজা আক্তার তার ভাতিজি জান্নাতুল ফেরদাউসকে সঙ্গে নিয়ে রাস্তায় যাচ্ছিলেন। গলিপথ থেকে রাস্তায় ...
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর রেল গেইটের কাছে এই দুর্ঘটনা ঘটে। সড়কে মোড় নেওয়ার সময় ট্রাকের পেছনে মোটর সাইকেলের ধাক্কায় ওই তিন জন নিহত হন। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)। জানা গেছে, ওই তিনজন একে খান গেইটের ...
সময় বাড়ল হজ ভিসা আবেদনের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করার সময় বাড়িয়েছে সৌদি আরব।ধর্ম মন্ত্রণালয়ের হজ কার্যালয়ের পরিচালক আজ শুক্রবার সকালে এ কথা জানান। তিনি বলেন, ভিসার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি সৌদি দূতাবাস। ধর্ম মন্ত্রণালয় বলছে, দূতাবাস ভিসার কাজ চালিয়ে যেতে বলেছে। আশকোনার হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে ...
বান্দরবানে অস্ত্রসহ চাঁদাবাজ আটক ১
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সেনা সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পল্টু চাকমা (২১) নামে এক চাঁদাবাজকে আটক করেছে। রোয়াংছড়ি উপজেলার গ্রুক্ষ্যং পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। সে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তাংঙ্গুমা এলাকার রাঙ্গা চাকমার ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল, ৪ রাইন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাকে ...
মাদারীপুরে পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়েল এল শাখা থেকে ৬ দালালকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে জেলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাসিস্ট্রেট আবিদুর রহমান এ দন্ডাদেশ দেন। এরমধ্যে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চররঘুনাথপুর এলাকার মজিবর রহমান ঢালীকে ১৫দিন এবং সদর উপজেলার কুলপদ্বী এলাকার ইউসুফ তালুকদার ও বেলায়েত খানকে ৭ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর