নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে খাদ্য সংকটে বানভাসি মানুষের মধ্যে আহাজারি বেড়েছে। অনেক পরিবারের খাবার শেষ হয়ে যাওয়ায় তারা নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটে আসছেন। রান্না করতে না পারায় একবেলা খেয়ে না খেয়েই দিন পার করছেন অনেক পরিবার। এদিকে বিগত ছয় দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার ...
ব্রেকিং নিউজ
আজ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক: অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। এর আগে, ২০১৫ সালে দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ওই সময় বাংলাদেশে দল পাঠাতে অপারগতা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরে ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজ সফলভাবে আয়োজন করায় ...
বন্যার অজুহাতে সবজি ও কাঁচা খাদ্যপণ্যের বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক: অতিবৃষ্টি ও বন্যার কারণে গত মাসের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে সব ধরনের সবজি ও কাঁচা খাদ্যপণ্যের দাম। পাইকারি ও খুচরা—দুই বাজারের ব্যবসায়ীরাই বন্যার অজুহাত দেখিয়ে, উৎপাদন কম হওয়া এবং বন্যায় রাস্তাঘাট ভেঙেচুরে ডুবে যাওয়ায় ট্রাকের সময় ও ভাড়া বৃদ্ধির কথা বলে পণ্যের দাম বেড়ে যাওয়ার যুক্তি দেখাচ্ছে। কিন্তু আড়তদারদের কাছ থেকে জানা গেছে, বাজারে সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেনি। ...
২৯ আগস্ট থেকে বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করবে। ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৭ জোড়া বিশেষ ট্রেন ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. মুজিবুল হক তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। ট্রেনগুলো হচ্ছে দেওয়ানগঞ্জ স্পেশাল; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ...
বাড্ডায় শিশু হত্যায় দুই আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় চার বছরের শিশু সুবর্ণা রাণী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ডের দির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- নিহত শিশু সুবর্ণা রাণীর খালাতো ...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ‘রকেট’
স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব পেয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’। সিরিজের নামকরণ করা হয়েছে, ‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০১৭’। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মিরপুর শের-ই-বাংলায় আনুষ্ঠানিকভাবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ডাচ বাংলা ব্যাংককে আমরা ...
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি ২০ আগস্ট থেকে
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ আগস্ট রোববার থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এ কথা জানান। মোজাম্মেল হক বলেন, ২০ আগস্ট সকাল ১০টা থেকে সদরঘাটের সব লঞ্চ কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যদি কোনো লঞ্চ তাদের কাউন্টার ...
ইমরান এইচ সরকারকে পিটিয়েছে ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মারধরের শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে ইমরান এইচ সরকার ও তার অনুসারীদের উপর হামলা চালায়। এসময় ইমরানসহ অন্তত ৫/৬ জন আহত হয়েছেন। ড. ইমরান এইচ সরকার বলেন, “‘দেশে কোনো বন্যা নেই এসব আপনাদের সৃষ্টি’ বলেই ...
সিরাজগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় বন্যার পানি ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচিতে দুই শিশু ও বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া এক শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাতী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নীরব (৬) একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হযরত আলী (৮) ও উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আলামিন ...
রোববার দিনাজপুর-কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার বন্যা কবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন। প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গা হাই স্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর