নিজস্ব প্রতিবেদক: বন্যার পানি ও জোয়ারের পনিতে মতলব ফেরি চলাচল বন্ধ। ভাটায় ফেরি চলাচল। ধনাগোদা নদীতে বন্যা ও জোয়ারের পানিতে দু’পাড়ের গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ। ভাটায় ঝুকি নিয়েই যানচলাচল। নদীর দু’পাড়ে তীব্র যানজট। জনর্দূভোগ চরমে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পযর্ন্ত ফেরি বন্ধ ছিল। ভাটায় কিছুটা পানি কমলে চালকদের বিশেষ অনুরোধে অতি ঝুকি নিয়েই ক’টি গাড়ি পারাপার। শনিবার সকালে ...
ব্রেকিং নিউজ
শেরপুরে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদীতে ২শ পিস ইয়াবাসহ আব্দুল আল মামুন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে শহরের বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দী গ্রামের গোলাম হোসেনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই এলাহীর নেতৃত্বে শুক্রবার রাতে শ্রীবরদী শহরের বটতলা বাজার নামকস্থানে অভিযান চালায়। এসময় আব্দুল আল ...
শেরপুরে বন্যার্তদের হাহাকার ত্রাণের জন্য
নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। জেলার পুরাতন ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যার্তদের মাঝে ত্রাণের জন্য হাহাকার চলছে। জনপ্রতিনিধিরা জানিয়েছে- সরকারিভাবে যতটুকু ত্রাণ দেওয়া হচ্ছে, তা অত্যন্ত অপ্রতুল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্যার্তরা দিনব্যাপী নদীর তীরে এবং উঁচু স্থানে বা পানির মধ্যে দাঁড়িয়ে থাকছে ত্রাণের আশায়। কোন একটি নৌকা বা ট্রলার দেখলেই পানি ভেঙ্গে ছুটে ...
খাঁ খাঁ রোদেও পানিতে সয়লাব চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের রাজপথে শনিবার বেলা ১১টার দিকে থৈ থৈ পানি। সকাল থেকে কোনো বৃষ্টি না পড়লেও খাঁ খাঁ রোদে পানিতে সয়লাব সড়ক ও অলিগলি। এ রকম দৃশ্য এখন আর নতুন কিছু নয়। সকালের জোয়ারের পানি কর্ণফুলী নদী থেকে নগরীতে প্রবেশ করেছে মহেশখাল দিয়ে। তাতেই কোথাও কোথাও হাঁটু পানি আগ্রাবাদের সঙ্গে বড়পুল পর্যন্ত আসা এক্সেস রোড়ে। ...
বন্যাদুর্গতদের মাঝে শিবিরের ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও ক্ষতিগ্রস্ত ছাত্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। শিবির সভাপতি বলেন, বন্যায় জান-মালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু জায়গায় পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একই সাথে নানা রকম পানি বাহিত রোগের প্রকোপ দেখা দিচ্ছে। ...
ত্রাণ নিয়ে সরকার চালবাজি করছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধ নিবেদন শেষে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো ...
টিকিট নিতে কমলাপুরে দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট নিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করেছে হাজারো মানুষ। প্রথম দিনের তুলনায় শনিবার টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক বেশি। রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোরের পর প্লাটফর্ম ছাপিয়ে সেই লাইন চলে যায় অনেকদূর। প্রথম দিনের মতোই শনিবার সকাল আটটা থেকে অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। ...
যমুনা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে
সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জ পয়েন্টে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার কমলেও বর্তমানে এ অবস্থা বিরাজ করছে। সিরাজগঞ্জে পানিবন্দি রয়েছে জেলার ৩ লাখ মানুষ। বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে পানি চুয়ে বের হওয়ায় জেলাবাসীর মধ্যে বাঁধ ভাঙ্গা আতংক ...
ত্রাণ সংগ্রহে পুলিশ-আ.লীগ বাধা দিচ্ছে: সিপিবি
নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহযোগিতায় চলমান ত্রাণ কার্যক্রমে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, বন্যাদুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহকালে সিপিবি নেতাকর্মীদের ঢাকার মিরপুর ও নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগ কর্মী ও পুলিশ বাধা দিয়েছে। ...
কক্সবাজারে অটোতে কারের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। শহরের শৈবাল হোটেলের সামনে শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার চরপাথরঘাটা এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহ আলম (৫০) ও একই থানার কুসুমপুরা এলাকার মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৬০)। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), হারুনুর রশীদ (৩০), হেলাল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর