১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৩

ব্রেকিং নিউজ

দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আরেফিন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে এক আদেশ জারি করা হয়েছে। এর আগে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৬ আগস্ট দুদক সচিব আবু মো. মুস্তাফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শামসুল ...

রাশিয়া থেকে আসছে ২ লাখ টন গম

নিজস্ব প্রতিবেদক: সরকার রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট জিটুজি বিষযক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব মো: কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ...

নায়করাজ রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সন্ধ্যা ৬:১৩ মিনিটে ওপারে পাড়ি জমান এ খ্যাতিমান চিত্রনায়ক। দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আব্দুর রাজ্জাক থেকে নায়ক রাজ রাজ্জাক হয়ে উঠা বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত এই তারকা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের কলকাতায়) টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ...

মক্কার হোটেলে আগুন, সরানো হলো ৬০০ হজযাত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার আল-আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেল থেকে প্রায় ৬০০ লোককে সরিয়ে নিয়েছে জরুরি সার্ভিসের সদস্যরা। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সরিয়ে নেয়া ৬০০ জন প্রধানত তুর্কি ও ইয়েমেনি হজযাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশটির সংবাদ সংস্থা এসপিএ আজ এ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ অগ্নিকাণ্ডের ...

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০ কোটি ২৫ লাখ টাকা কম। গতকাল এ বাজারে ৭৬৮ কোটি ৯২ লাখ ...

বেনাপোল দিয়ে ঢুকছে কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহাকে সামনে রেখে বেনাপোল ও শার্শা সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারত থেকে গরু আসছে। আগস্টের প্রথম সপ্তাহে বৈধ পথে ১ হাজার ৬৭০টি গরু ৩২০টি ছাগল এসেছে। তবে অবৈধ পথে কী পরিমাণ গরু আসছে তার হিসাব নেই কারো কাছে। এ সংখ্যাটা বৈধ পন্থার চেয়ে বেশি বলে ধারণা করছেন গরু ব্যবসায়ীরা। এদিকে ভারতীয় গরুর চাপে দেশিয় গরু খামারিরা লোকসানের ...

৪ হাজার হজযাত্রী নিয়ে শঙ্কায় হজ অফিস

নিজস্ব প্রতিবেদক: হজ যাত্রীদের হজে যাওয়ার জন্য হাতে সময় আছে আর মাত্র ৫ দিন। এই সীমিত সময়ের মধ্যে সবাইকে হজে নেওয়া সম্ভবনা বলে জানিয়েছে হজ অফিস। তারা জানিয়েছেন, এই ৫ দিনে যে কয়টি ফ্লাইট আছে তাতে ভিসা সম্পন্ন হওয়ার পরও ৪ হাজার হজ যাত্রী হজ করতে যেতে পারবেন না। আমরা তাদের নিয়ে শঙ্কায় আছি। সোমবার দুপুরে হজ অফিস এ সকল ...

২য় বিশ্বযুদ্ধের মার্কিন যুদ্ধ জাহাজ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভারী যুদ্ধজাহাজ উদ্ধার হয়েছে ৭২ বছর পর। এক জাপানি সাবমেরিন ইউএসএস ইন্ডিয়ানাপোলিস নামের জাহাজটি ডুবিয়ে দেয়। সমুদ্রপৃষ্ঠের ১৮,০০০ ফুট (৫.৫ কিমি) নিচে জাহাজটি আবিষ্কৃত হয়। হিরোশিমাতে ব্যবহৃত আনবিক বোমা ‘লিটল বয়’ এর অংশ বিশেষ বহনের গোপন কাজ শেষ করে ফিরে আসার সময় ইন্ডিয়ানাপোলিস ধ্বংস হয়। এটি ধ্বংস হবার চারদিন পরেই লিটল বয় হিরোশিমাতে ...

সিরাজগঞ্জে বন্ধ ৪০৭ শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি:   সিরাজগঞ্জের পাঁচটি উপজেলায় বন্যার পানির কারণে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, ও প্রাথমিক বিদ্যালয়সহ ৪০৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। নিস্তারানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিমা খাতুনের মা আলেয়া খাতুন বলেন, ‘আমার বাড়ীতে পানি। বাহিরে পানি। পুরো এলাকাসহ বিদ্যালয়ে পানি ওঠার কারণে ওয়াবদায় আশ্রয় নিয়েছি। এখন স্কুল বন্ধ।’ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশিকুর রহমান বলেন, ‘প্রায় ১০দিন ধরে ...

পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-মধ্যাঞ্চলের (মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর) নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছু জায়গায় স্থিতিশীল এবং কিছু জায়গায় উন্নতি হচ্ছে। গঙ্গা অববাহিকার পানি বৃদ্ধি পেলেও তা ...