নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বামীর অত্যাচার সইতে না পেরে দীপা আক্তার (২৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীপা আক্তার তার বোনের বাসায় এসে আত্মহত্যা করেন। গুরুতর অবস্থায় দীপাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত দীপা মোহাম্মদপুর ...
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করায় পাকিস্তানের পাশে দাঁড়াল চীন
আন্তর্জাতিক ডেস্ক : আফগান যুদ্ধে বিতর্কিত ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র কড়া ভাষায় হুঁশিয়ার করার পর পাকিস্তানের পাশে দাঁড়াল চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ‘সন্ত্রাসের স্বর্গরাজ’ হিসেবে অভিহিত করেন। তিনি দেশটিকে সতর্ক করে দিয়ে বলেন, আফগানিস্তানের সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করলে তাদের আর অর্থ সহায়তা দেওয়া হবে না। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প যখন পাকিস্তানকে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করছেন, ...
শরীয়তপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ১২শ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকৃতরা হলেন নড়িয়া উপজেলার লোনসিন গ্রামের আলী আহমেদ সরদারের ছেলে জাকির সরদার (২২), হাতেম আলী ছৈয়ালের ছেলে জাকির ছৈয়াল (২৪) ও আতাউর রহমান দেওয়ানের ছেলে শাখাওয়াত দেওয়ান (২২)। ডিবি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকালে পালং-জাজিরা সড়কের ডোমসার ইউনিয়নের ভাস্কর্দি এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি ...
দেশীয় তৈরী অস্ত্রসহ লোহাগাড়ায় ১ অস্ত্র ব্যবসায়ী আটক
লোহাগাড়া প্রতিবেদক: উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার দয়ার পাড়ার তিন রাস্তার মোড়ে বাদ্শা হাজীর বাউন্ডারী ওয়ালের গেইটের সামনে হতে অস্ত্র বিক্রি করার সময় হাতে-নাতে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ওই সময় একটি দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত অস্ত্র ব্যবসায়ী যুবকের নাম মো: শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২৬)। সে দরবেশহাটস্থ সওদাগর পাড়া সংলগ্ন এলাকার কালো মিয়ার পুত্র। সূত্রে ...
শনিবার গাইবান্ধা-বগুড়ায় ত্রাণ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি দেখতে এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রাণ বিতরণ করবেন। পরে বিকেলে তিনি বগুড়ার সারিয়াকান্দি যাবেন এবং সেখানে ত্রাণ বিতরণ করবেন। তবে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে সরকারি পর্যায় থেকে নিশ্চিত হওয়া ...
মালদ্বীপের পার্লামেন্ট ঘিরে রেখেছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের জাতীয় পার্লামেন্টের স্পিকারের অভিশংসন বন্ধ করতে দেশটির সেনাবাহিনী পার্লামেন্ট ভবন সংসদ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।বিরোধী দল মালদ্বিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ইমতিয়াজ ফাহমি মঙ্গলবার টুইটারে একটি ভিডিও বার্তায় এ কথা জানান। খবর দি গার্ডিয়ানের। ভিডিওতে তিনি বলেন, সাদা পোশাকে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্লামেন্ট ভবন ঘেরাও করে রেখে এতে জনপ্রতিনিধিদের প্রবেশে আটকে ...
চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৭৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২১৯ কোটি ৪০ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে ৭৫৮ কোটি ৬৭ লাখ ...
ইলিপ না প্যালে মরা ছাড়া গতি নাই
নিজস্ব প্রতিবেদক: ঘরের মধ্যে প্রায় কোমর পানি। বানের পানি কমার আশায় কেউ কেউ ভিটে-বাড়িতেই শত কষ্ট সয়ে বসবাস করছেন। কেউবা নিরুপায় হয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তা কিংবা উঁচু কোনো জায়গায়। যখনই কোনো নৌকা চোখে পড়ে, বানভাসি মানুষেরা ত্রাণের আশায় পানির মধ্যেই ছুটে যান। নৌকাটি ত্রাণবাহী না হলে অসহায় মানুষগুলোর মুখ হয়ে পড়ে আরো মলিন। বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে ...
পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় গোসল করতে গিয়ে সোমবার সন্ধ্যায় একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো- কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে সাকিরিন (৪), সাকিরিনের চাচাতো বোন মোতালিবের মেয়ে মোর্শেদা (৪) এবং তাদের ফুফাত বোন নরসিংদী জেলার মনোহরদী থানার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা (১১)। হাবিবা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। নিহতরা ...
পাবনায় বাসের সংঘর্ষে নিহত ৫,আহত১০ জন
নিজস্ব প্রতিবেদক: পাবনা-নগরবাড়ী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তিনাখরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মার্থপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তিনাখরা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর