১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২০

ব্রেকিং নিউজ

বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাতকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক গ্রুপ এবিএন-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদকে অপহরণ করেছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। তার পিতা কর্নেল (অব.) সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকালে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে গাড়ি আটকে সাদাতকে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। সৈয়দ শাহাবুদ্দিন বলেন, তার ছেলে সৈয়দ সাদাত নিজেই গাড়ি চালিয়ে সৈয়দ মেহেদি জামান ও বাসার ...

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল আগামী ৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ৫০ বারের মতো পেছানো হলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ৮ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ...

ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে: রাণা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালত ও প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি প্রসঙ্গে রাণা দাশগুপ্ত বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকারি দল যেভাবে প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে তাতে বিচার বিভাগের ভাবমার্যাদা ...

ঢামেক থেকে আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি সুজন (২৬) নামের এক হাজতী পালিয়ে গেছে। বুধবার ভোড় সাড়ে ৫টার দিকে বার্ণ ইউনিটের ৪ তলা থেকে ডান্ডাবেরীসহ পালিয়ে যায় সে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাস্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজন কেরানীগঞ্জ মডেল থানার মাদক মামলার আসামি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল দুপুরে তাকে ঢামেক ...

মাগুরায় লোকসানের মুখে ১১ হাজার খামারি

নিজস্ব প্রতিবেদক: পশু সম্পদ বিভাগের তত্ত্বাবধানে মাগুরায় প্রায় ১১ হাজার খামারি মোটাতাজাকরণের মাধ্যমে পশু পালন করে আসছেন। স্বাস্থ্যসম্মত উপায়ে এসব খামারিরা গবাদি পশু পালন করলেও এবারের কোরবানির হাটে গরু নিয়ে তারা পড়েছেন বেশ বিপাকে। বিদেশ থেকে গরুর আমদানি হওয়ায় এইখাতে অর্থ লগ্নি করে স্থানীয় খামারিরা পুঁজি হারাতে বসেছেন। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি ...

বিপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক: মাত্র দুই মাস পরই মাঠে গড়ানোর কথা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। তবে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবং বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিলই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকেলে কল্যাণপুরস্থ একমি কার্যালয়ে ...

ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের মাথায় ভারতের উত্তর প্রদেশে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার কৈফিয়ত এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়, এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি দিল্লি থেকে উত্তর প্রদেশের আজমগড়ে যাতায়াত করে। মধ্যরাতে ট্রেনটি প্রদেশের পাটা ও আচালদা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলে এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবার স্থানীয় সময় ...

সৌদি পৌঁছেছেন ৯৭,৫০৬ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৭ হাজার ৫০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন সরকারি এবং ৯৪ হাজার ১৩৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় সেখানে পৌঁছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৫০টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪৩টিসহ মোট ২৯৩টি হজ ফ্লাইটে তারা ...

সৌদিতে ২৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত (২৬ দিন) মোট ২৩ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে আরও জানা যায়, গত ২৮ জুলাই প্রথম হজযাত্রীর মৃত্যু হয়। সর্বশেষ গত ২২ আগস্ট দুই হজযাত্রী ইন্তেকাল করেন। ২৩ জনের মধ্যে মক্কায় ১৭ ...

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাজধরপুর গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। নিহত রাসেলের চাচা মো. শান্ত জানান, সন্ধ্যায় রান্না ঘরে বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে ...