নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন, সদরের পোকখালীর রমজান আলীর ছেলে মো. ইশরাফ (২৪), একই এলাকার শফি আলমের ছেলে রেজাউল করিম (২৪) ও নাপিতখালীর মনজুর আলমের ছেলে মো. শাহাবুদ্দিন (২৬)। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা ...
ব্রেকিং নিউজ
উখিয়ায় ৫৭ ধারার মামলায় আ’লীগ নেতা সহ ৫ জন জেল হাজতে
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৫ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) কক্সবাজার চীপ জুডিশিয়াল বিচারকি আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে। মামলার বাদীর প্রধান আইনজীবী এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান বিজ্ঞ আদালত রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করার অপরাধে ...
পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার চম্পাকলি মার্কেট থেকে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। বুধবার বিকেলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল চম্পাকলি মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাইরেসি ও পর্নোগ্রাফি ...
১ নভেম্বর শুরু জেএসসি-জেডিসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদরাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শেষ হবে ১৮ নভেম্বর।শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি জেএসসি এবং মাদরাসা বোর্ড জেডিসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। জেএসসি-জেডিসির সবগুলো পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।এবার থেকে নিয়মিত পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ...
বঙ্গবন্ধুকে ইউপি চেয়ারম্যানের সঙ্গে তুলনা: ১৩জন শিক্ষককে কারাগারে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক ইউপি চেয়ারম্যানের সঙ্গে তুলনা করে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩জন শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ আদেশ দিয়েছেন। এর আগে এই ১৩ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। বাঁশখালী থানার ওসি মো.আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা ...
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালন করেন। ফরিদপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চাঁদ দেখা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের দিনি-দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ ...
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বড় কুমিরায় টুরিস্ট পুলিশের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবতী গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. শিমুল (২৮) ও সুনামগঞ্জের ইরাই উপজেলার ছিড়াপাড়ার মানজাল আলীর ছেলে মো. শহীদ (২০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ...
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫
অনলাইন ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ সদর দফতরের সামনে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। বুধবার হেলমান্দের রাজধানী লস্কর গাহ শহরে এ হামলার ঘটনা বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফার সাফাই রয়টার্সকে বলেন, পুলিশ সদর দফতরে বেতন নিতে জড়ো হওয়া পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ...
সারাদেশে বন্যার পানি কমলেও বেড়েছে ৩৭ স্থানে
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে,আবার কোথাও কোথাও পানি বাড়ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৩৭টি এবং ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ নদ-নদীর পরিস্থিতি ...
হবিগঞ্জে ব্যবসায়ী হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ১২ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে রিদওয়াদুল মহসিন টিপু (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু দাশ, সুভাষ দাশ, এরশাদ, আব্দুল মালেক মালু, আব্দুর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশাররফ হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর