নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার পোড়াদাহ জংশনে যাত্রীবাহী ট্রেন সাগরদাড়ী এক্সপ্রেস ইঞ্জিনসহ পাওয়ার বগি নিয়ে লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রাজধানী ও উত্তর-বঙ্গের রেল যোগাযোগ আংশিক চালু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ডাউন লাইনের মাধ্যমে একটি লাইন দিয়ে ট্রেন যোগাযোগ শুরু হয়। তবে যোগাযোগ পুরোপুরি সচল হতে দুপুর হয়ে যাবে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ...
ব্রেকিং নিউজ
হার্ভের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস
আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ১৩০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘হার্ভে’। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ঘূর্ণিঝড়টি টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে শনিবার বাংলাদেশ সময় সকালে আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার হঠাৎই রূপ নেওয়া ঘূর্ণিঝড়টি দ্রুতই ক্যাটাগরি ১ হারিকেন থেকে ক্যাটাগরি ৪ এ পরিণত হয়। যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডে আঘাত ...
রাজশাহীতে অস্ত্রসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাঞ্জাতুল আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। উপজেলার ইউসুফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। পাঞ্জাতন ওই গ্রামের আফাজ মণ্ডলের ছেলে। র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে পাঞ্জাতনের বাড়ি থেকে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার কর হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঞ্জাতন অস্ত্র ...
আনিসুল হকের ঘুম ভাঙেনি
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চিকিৎসারত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনসিুল হককে বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে ঘুম থেকে তোলার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শনিবারেও সেই ঘুম ভাঙানো হয়নি। এখনো আনিসুলের স্বাস্থ্যের তেমন উন্নতি হয়নি। যে কারণে চিকিৎসার সুবিধার্থে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত স্যারের (আনিসুল হক) স্বাস্থ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ...
এ রায়ের পর অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কারামুক্ত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ নেতারা যেসব ...
রাজনীতিতে ভুল করলে খেসারত দিতে হয়
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনীর রায় বাতিলকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা ‘বাড়াবাড়ি’ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভব্যিষতের জন্য খেসারত দিতে হবে। ভুল করলে আল্লাহ মাফ করে। কিন্তু রাজনীতেতে ভুল করলে খেসারত দিতে হয়। অতীতে তা প্রমাণ হয়েছে। কারণ রাজনীতিতে মাফ বলে কিছু নেই।’ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শরিবার দুপুরে এক আলোচনা সভায় এ সব কথা বরেন ...
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চাপায় নিহতরা হলেন, জেসমিন আকতার (২৭) ও তার মেয়ে সুমাইয়া আকতার (৮)। এঘটনায় নিহত জেসমিনের স্বামী মোটর সাইকেল চালক সাজু আহম্মেদ (৩২) গুরুতর আহত হয়ে ...
ঢাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন ড. মুনতাসীর মামুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি এই পদে থেকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নিয়ে গবেষণা করবেন। গত ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় তাকে এই পদের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনের জন্ম ১৯৫১ সালের ২৪ মে ঢাকায়। তিনি ১৯৬৬ সালে এসএসসি এবং ১৯৬৮ ...
‘একটি বাড়ি একটি খামার প্রকল্প থাকছে না’
নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের পর ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ আর থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সারাদেশের মানুষকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এখনও সবাই এ প্রকল্পের আওতায় আসেনি। আশা করা হচ্ছে ২০২১ সালের ...
২১ আগস্ট গ্রেনেড হামলা আ’লীগের পরিকল্পিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তৎকালীন বিএনপি সরকারকে বিভ্রান্ত করতেই ২১ আগস্টের হামলা সুপরিকল্পিত ঘটিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ও আওয়ামী লীগের শুভাকাঙ্খীরা এই ঘটনা ঘটিয়েছে। রিজভী বলেন, ‘২০০৪ সালে আওয়ামী লীগকে মুক্তাঙ্গণে জনসভা করতে বলা হলেও তারা সেখানে না করে নিজেদের রাজনৈতিক কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করে। তারপর সন্ত্রাসী হামলা। তাই আমরা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর