১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৫

ব্রেকিং নিউজ

বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির পরিবারের আর্থিক বিষয়াদি খতিয়ে দেখছে জাতীয রাজস্ব বোর্ড (এনবি আর) এবং বাংলাদেশ ব্যাংক। বিচারপতি সিনহা হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নেওয়ার আগে যথাযথ ভাবে আয়কর দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই সঙ্গে তাঁর স্ত্রী, দুই কন্যা এবং তাঁর শ্যালকের বার্ষিক আয়কর বিবরণী নিরীক্ষা করছে তারা। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুই কন্যা। একজন ভারতে থাকেন, ...

নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তেল-গ্যাস উত্তোলনে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রতিষ্ঠানটির সঙ্গে রাষ্ট্রীয় তেল-গ্যাস উত্তোলন সংস্থা বাপেক্স এবং পেট্রোবাংলার চুক্তি অবৈধ ঘোষণা করে এই নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়। সেই সঙ্গে সুনামগঞ্জের ট্যাংরাটিলায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও দিয়েছে আদালত। দৈনিক দেশজনতা /এমএইচ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হককে তার ব্যক্তিগত মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে উপাচার্যের ব্যক্তিগত মুঠোফোনে বাংলায় ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে হুমকি দেয়া হলেও তিনি মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিকেল ৪টার দিকে। ওই থানার ওসি বিষয়টি কাউকে না বলতে অনুরোধ করায় হুমকির বিষয়টি কাউকে বলেননি উপাচার্য। ...

মাদারীপুরে হাসপাতালে সংঘর্ষে আহত ৫, আটক ২০

নিজস্ব প্রতিবেদক: রোগীর ভর্তিকে কেন্দ্র করে মাদারীপুর সদর হাসপাতালে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।  ঘটনাস্থল থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে শহরের আলহাজ্ব আমিনউদ্দিন হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্র পিয়াল হাসান ও কালকিনি সৈয়দ ...

খাগড়াছড়ি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

  নিজস্ব প্রতিবেদক: সড়কের চারিদিকে গর্ত আর গর্ত। কিছু স্থানে ইট-সুরকি উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিনত হয়েছে। ভাঙা কিছু অংশ জানান দিচ্ছে পিচঢালাইয়ের অস্তিত্ব। এমন বেহাল হওয়ার পরও পৌর কর্তৃপক্ষের নজর পড়ছে না এই সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও চার গ্রামের স্থানীয় লোকজন। বর্তমানে এই সড়ক দিয়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ চিত্র খাগড়াছড়ি পৌরসভায় উপজেলা নিচের থেকে সবুজবাগ ...

আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- নারায়ণগঞ্জের মো. হারুন অর রশিদ ভূঁইয়া (৬৬), নাটোরের মো. মহসিন আলী প্রামানিক (৭১), জামালপুরের মো. দীনেস আলী প্রামানিক (৭৬) ও রংপুরের মো. আবদুর রাজ্জাক (৫৭)। এ নিয়ে মোট ২৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হল। মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ...

এখনও হজযাত্রী পৌঁছানোর বাকি ২৪ হাজার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন চলবে আরও পাঁচ দিন। এখনও ২৪ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর বাকি আছে। মক্কা থেকে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সৌদি আরব পৌঁছানো মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ হাজার ৬৭৯ জন রয়েছেন। গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া ...

বগুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদ্রাসাছাত্র বিপ্লব আলম (১২) বেত্রাঘাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার জয়পুরপাড়া মহল্লার ট্রাক চালক জাহাঙ্গীর আলমের ছেলে। জানা যায়, বিপ্লব উপজেলা সদরের মিফতাহুল কওমী হাফেজিয়া মাদ্রাসার আরবী বিভাগের ছাত্র। গত ৪-৫ দিন সে মাদ্রাসায় অনুপস্থিত ছিল। গত ২২ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা তাকে সকালে মাদ্রাসায় রেখে আসেন। ...

ব্রাজিলে নৌকাডুবিতে প্রাণহানি ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরে নৌকাডুবিতে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। দেশটির পাবলিক সিকিউরিটি অফিস স্থানিয় সময় বুধবার জানিয়েছে, ৭০ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনায় ২৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ আছেন। কর্তৃপক্ষ জানায়, অ্যামাজনের ব্রাজিল অংশে জিনগু নদীতে ২২ ...

ট্রলারে বজ্রপাত লাশ উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক: সাভারে বংশী নদীতে ট্রলারে বজ্রপাতের ঘটনায় এ পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে গত মঙ্গলবার ৩ জন এবং গতকাল বুধবার ধলেশ্বরী নদী থেকে আরো ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। শ্রমিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বংশী নদীর কাতলাপুর ঘাট ...