১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ

৩৩ লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত: ত্রাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রন্ত হয়েছেন প্রায় ৩২ লাখ ৮৭ হাজার মানুষ। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। অন্যদিকে বন্যা কবলিত ২১ জেলায় ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। গোলাম মোস্তফা জানান, ...

যমুনার পানি বিপদসীমার ১৫০ সে: মি: উপরে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি ও শাহজাদপুরের গোপালপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে ঝুঁকির মধ্যে রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষায় নির্মিত ব্রক্ষপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধের গোনেরগাতী থেকে পাঁচঠাকুরী পর্যন্ত বিভিন্ন স্থান দিয়ে পানি চুয়ে বের হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা যাচ্ছে। এ পর্যন্ত জেলার ৩৩টি ...

নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের দেলুয়াবাড়ি এলাকায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভারশো ইউনিয়নের  কিত্তলী এলাকার মলু ইসলাম (৩৭) এবং দেলুয়াবাড়ি এলাকার শামছুল ইসলাম (৪০)। মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, দুপুরে মলু এবং শামছুলসহ ৬/৭জন বৃষ্টির মধ্যে দেলুয়াবাড়ি নদীতে মাছ ...

মেয়র আনিসুলের অবস্থা ‘ক্রিটিক্যাল’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার নাদীম কাদির জানান তার অবস্থা ‘ক্রিটিক্যাল (সংকটাপন্ন)’। মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে তাকে ওষুধ দিয়ে চেতনাহীন করে রাখা হয়েছে। তারা জানান, আনিসুল হকের অসুখটি গুরুতর এবং কম মানুষের হয়। এর নাম ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’। তবে ...

বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক: বন্যাকবলিত এলাকায় দলের কেন্দ্রীয় নেতাদের যাওয়ার নির্দেশ দেয়ার একদিন পর টুইট বার্তায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় খালেদা জিয়া বলেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপির নেতাকর্মীরাসহ সবাই এখনি এগিয়ে আসি।’ গত কয়েক দিন ধরে উত্তর ও ...

সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি ...

১৫ ফুট গভীর কুয়া থেকে জীবিত শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: খেলতে খেলতেই একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়েছিল দুই বছর বয়সী চন্দ্র শেখর। প্রায় ১১ ঘণ্টা চেষ্টার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ওই ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিনুকোন্ডার কাছাকাছি উম্মাদিভরম গ্রামে মঙ্গলবার দুপুরে একটি গভীর কুয়ায় পড়ে যায় ওই শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। বুধবার ...

পুলিশ সদস্যকে পেটানোয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগীদের হামলায় আহত পুলিশ সদস্য শফি আহমদ মামলা করেছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সুমনসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে এ মামলা করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। তিনি জানান, ...

ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার দল

স্পোর্টস ডেস্ক: ১৮ আগস্ট রাতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এর আগে মঙ্গলবার রাতে ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল। ২ সদস্যের এ প্রতিনিধি দলে থাকছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজীব। মূলত শেষ সময়ের বাংলাদেশের প্রস্তুতি দেখে নেওয়ার জন্য ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল। ঢাকায় এসে দলটি ...

সাভারে পৃথকভাবে ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পৃথক ঘটনায় সাভারে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের তালবাগ ও নামাবাজার বংশী নদীর ব্রীজের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাভারের তালবাগ এলাকায় নিজ ভাড়া ঘরের আড়ার সাথে ঝুলন্ত ভ্যান চালক আমিন মোল্ল্যার (৪০) লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে ...