নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বিভিন্ন দেয়ালে সাঁটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে ১১ শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে হল প্রশাসন।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিজয় একাত্তর হলে ওই ঘটনা ঘটে। হলের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদেরকে পুলিশে দেওয়া হয় বলে জানান হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক এজেএম শফিউল আলম ...
ব্রেকিং নিউজ
জঙ্গি সাইফুলের লাশ ঢামেকের মর্গে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশ্চিম পান্থপথের ওলিও ইন্টারন্যাশনাল হোটেলে পুলিশের ‘অপারেশন আগস্ট বাইট’ অভিযানে বোমা বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি সাইফুল ইসলামের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনের চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, সোমবার (১৪ আগস্ট) গোয়েন্দারা তথ্য পান, শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ...
কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানিতে ডুবে মঙ্গলবার দুপুরে হোসেন আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে কলা গাছের ভেলা চড়ে বাড়ি থেকে রাস্তার উঁচুস্থানে যাওয়ার পথে ভেলা উল্টে হোসেন আলী পানিতে ডুবে গিয়ে মারা যান। তিনি চরশৌলমারী ইউনিয়নের শান্তিরচর গ্রামে মোকলের ছেলে। চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক মণ্ডল জানান, বাড়ির চারদিকে বন্যার পানি ...
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাই ও পাঁচবিবিতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ নির্মান শ্রমিক এবং এক ব্যাবসায়ী নিহত হয়েছে। কালাইয়ে নিহত গৃহ নির্মান শ্রমিকের নাম জাকির হোসেন। অন্যদিকে পাঁচবিবিতে নিহত ব্যাবসায়ীর নাম সৌরভ হোসেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) নুরুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কালাই শহরের আকন্দপাড়া এলাকার একটি বাড়ীতে গৃহনির্মান এর কাজ করার সময় বিদ্যুতের ...
শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আলোচনা সভা বুধবার
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনায় অংশগ্রহণ করবেন। দৈনিক ...
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবার শীর্ষে সাকিব
ক্রীড়া ডেস্ক : এক সপ্তাহ আগেই সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা । তবে শীর্ষস্থানটা এক সপ্তাহের বেশি ধরে রাখতে পারলেন না ভারতীয় অলরাউন্ডার। আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবার শীর্ষে সাকিব। নিষেধাজ্ঞার কারণে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি জাদেজা। ফলে তার ৮ রেটিং পয়েন্ট কমেছে। তার পয়েন্ট এখন ৪৩০। সাকিবের পয়েন্ট আগের মতো ৪৩১-ই আছে। এর মধ্যে দিয়ে আবারও তিন ফরম্যাটের ...
টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন মঙ্গলবার দুপুরে বলেন, দুপুরের দিকে বাবা এবং ছেলে বিদ্যুতায়িত হন। পরে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান বিস্তারিত জানতে ...
বন্যার্তদের কথা চিন্তা করে জন্মদিনের কেক কাটিনি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বন্যা দুর্গত এলাকার মানুষের কথা বিবেচনা করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বঙ্গবন্ধুকে হত্যার দিন জাতীয় শোক দিবসে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। দিনটি জাতীয় ...
সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকায় কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হওয়া এই গোলাগুলি বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে চলছিল বলে জানা গেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান খান মুঠোফোনে জানান, গত কয়েকদিনে জেলে অপহরণের ঘটনায় সোমবার রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। ...
সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপরে ১২৬ সেন্টিমিটার
নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় গত ৪দিন যাবত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানিতে চরাঞ্চল ও নদী তীরবর্তী লোকালয়ে শত শত ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ডাটা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর