১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৫

ব্রেকিং নিউজ

জাপানে প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: জাপান শনিবার প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। উত্তর কোরিয়া সম্প্রতি জাপানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ায় জাপান এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগযুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনাও বেড়ে গেছে। সরকারি সম্প্রচারকেন্দ্র এনএইচকে জানায়, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পশ্চিমাঞ্চলে ...

সরকার জোর করে ক্ষমতায় বসে আছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন সবখানে ষড়যন্ত্র খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এসময় মির্জা ফখরুল বলেন, ‘সংবিধানের রক্ষক হিসেবে সুপ্রিমকোর্ট ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। রাষ্ট্র যখন ধ্বংসের পথে, তখন দায়িত্ববোধ ...

চুয়াডাঙ্গায় সোনার গহনা উদ্ধার কোটি টাকার , আটক ১

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী মোল্লাবাড়ি নামক এলাকা থেকে ১ কোটি ১৬ লাশ ১০ হাজার ৩১২ টাকা মূল্যের ২১০ ভরি ৩ আনা সোনার গহনাসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ বেলা ১১টায় গোপন সংবাদে এসব সোনার গহনা আটক করা হয়। সেন্টু শেখ (৩২) দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর গ্রামের মজনু শেখের ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর জানান, গোপন ...

স্বর্ণের দাম বাড়ল ঈদের আগে

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন তারা। শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করে। আগামীকাল রোববার (১৩ আগস্ট) ...

কলাপড়ায় পৃথক সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার সকালে উপজেলার চাকামইয়া,কুয়াকাটা ও মিঠাগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে সংকটপন্ন উপজেলা চাকামইয়া ইউনিয়নের আহত আলাল জমদ্দার, জয়নাল জমদ্দার, জাহাঙ্গীর মল্লিক, নাসির উদ্দিন ও বিউটি ...

শেরপুরে পাহাড়ী ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজানের ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী ভোগাইয়ের অন্তত ১৩টি স্থানে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। নদীর তীর গড়িয়ে প্লাবিত হচ্ছে চেল্লাখালী নদীর পানিও। এতে পৌরসভাসহ এ উপজেলার অন্তত অর্ধশত গ্রাম আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়েছে। শনিবার ভোর থেকে দেখা গেছে, পাহাড়ি নদী চেল্লাখালীর তীর উপচে বিপদ সীমার ...

সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার ইবিতে

নিজস্ব প্রতিবেদক: ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘বাংলায় ইসলামী দা’ওয়াহ প্রসারে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় থিওলজি অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে ও প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আফাজ ...

বাংলাদেশের ইতিহাসে আর কখনো এমন রায় দেয়নি সুপ্রিমকোর্ট: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আগে আর কখনোই এমন রায় দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষ্যে দোয়া মাহফিলে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট তাদের উপলব্ধি থেকে এ রায় প্রদান করেছেন। রাষ্ট্র যখন রসাতলে যেতে বসেছে ঠিক তখনই সুপ্রিম কোর্ট এ ...

বৃষ্টি থাকবে আরও দুইদিন

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিতে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল থেকে রাজধানীসহ সারাদেশে ঝরছে বৃষ্টি। এই বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, কয়েক বছর পর পর মুনসুন সক্রিয় হয়। এবারও মুনসুন সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে আগামী দুইদিন সারাদেশে বৃষ্টি ...

ভারতের হাসপাতালে ৩০ শিশুর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু হয়েছে। যাদের অনেকেই নবজাতক। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরই শিশুদের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তোলপাড়। যদিও, ঠিক কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে সে বিষয়ে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। খবর এনডিটিভির। এ ঘটনা ...