১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৬

ব্রেকিং নিউজ

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ...

বাগেরহাটে বাবার মৃত্যু ছেলের লাঠির আঘাতে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ছেলের লাঠির আঘাতে বাবা জয়চাঁদ গাইন (৬০) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার মাদারতলী গ্রামে ছেলে বিদেশ গাইনের (৩০) লাঠির আঘাতে এঘটনা ঘটে। এঘটনায় নিহত জয়চাঁদ গাইনের বড় ছেলে আশিষ গাইন বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম জানান, মোল্লাহাট উপজেলার ...

জয়পুরহাটে কিডনি পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কিডনী পাচারকারী দলের সক্রিয় সদস্য ফিরোজ হোসেনকে পঁচশিরা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, ফিরোজ হোসেন মানব দেহের অঙ্গ-প্রতঙ্গ পাচারকারী দলের সক্রিয় সদস্য ও এ সংক্রান্ত মামলার আসামি। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। সে কালাই উপজেলার ছত্রগ্রাম উপজেলার মোকলেসুর রহমানের ছেলে।

রাজধানীতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, ‘৬০ বছরের কাছাকাছি সময় হলো হোল্ডিং ট্যাক্স পুন:নির্ধারণ করা হয়নি। আমি মনে করি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত দুই মেয়র এ ব্যাপারে কিছু করতে পারেন এবং তারা করবেন। ’ মন্ত্রী ...

আলোচিত সাত খুনের মামলার আপিলের রায় রবিবার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে আগামী রোববার। বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রবিবারের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল মামলাটি এক নম্বরে রাখা হয়েছে। গত ২৬ জুলাই সাত খুনের দুই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ১৩ আগস্ট রায়ের জন্য ...

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলের সানজি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার মধ্যরাতের আগে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের দক্ষিণাপশ্চিমাঞ্চলের চেংদু থেকে বাসটি লুয়াং যাচ্ছিল। চীন সড়ক দুর্ঘটনার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করে না। কিন্তু বিশ্ব ...

বরিশালের চার জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের চার জেলায় চলমান বাস ধর্মঘট বৃহস্পতিবার রাত ১০টার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে প্রশাসনের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সভা শেষে শহিদুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য বাস মালিক ও ...

সিদ্দিকুর দেশে ফিরছেন বিকেলে

নিজস্ব প্রতিবেদক: চেন্নাই থেকে আজ শুক্রবার দেশে ফিরছেন পুলিশের ছোড়া টিয়ারশেলে চোখের আলো হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান (২৩)। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তার দেশে পৌঁছানোর কথা। বন্ধুরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন। চোখে কালো কাপড় বেঁধে সেখানে মানববন্ধনের প্রস্তুতিও আছে তাদের। প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই দুপুরের ফ্লাইটে উন্নত চিকিৎসার ...

দৌলতদিয়া ফেরিঘাটে যানযটের কবলে ৪ শতাধিক ট্রাক

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। এছাড়া ৫০টির অধিক যাত্রীবাহী বাসকেও সিরিয়ালে থাকতে দেখা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এ চিত্র দেখা যায়। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ১নং ফেরি ঘাট এলাকা থেকে গোয়ালন্দ ফিড মিলের অাগের দরবার শরীফ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ট্রাকগুলোকে সিরিয়ালে থাকতে ...

৩৮তম বিসিএসে রেকর্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী ৩৮তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন। এই বিসিএসের জন্য ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন পেয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। যা পিএসসির অধীন যে কোন পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর আবেদন। গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন গ্রহনের শেষদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। মূলত পিএসসির প্রতি সম্প্রতি পরীক্ষার্থীদের আস্থা ও আগ্রহরে কারণে এবার ...