১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩০

ব্রেকিং নিউজ

বিশেষ অভিযানে সাতক্ষীরায় আটক ৯৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৬ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫৫ জন, কলারোয়া থানা ছয়জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা পাঁচজন, দেবহাটা থানা ১১ ...

বন্ড কেলেংকারির অভিযোগে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েক পদত্যাগ করেছেন।দেশটির কেন্দ্রেীয় ব্যাংকের বন্ড কেলেঙ্কারির ঘটনায় বৃহস্পতিবার করুনানায়েককে (৫৪) পদত্যাগ করতে হলো। পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, আমি দোষী নই। কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে বিরোধীদের সুযোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে আমি পদত্যাগ করছি। প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার নির্দেশে বন্ড কেলেঙ্কারি নিয়ে যে তদন্ত চলছে তাতে গত সপ্তাহে সাক্ষ্য দেন করুনানায়েক। খবর এএফপি’র। উল্লেখ্য, শ্রীলংকায় ...

কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকা থেকে অস্ত্র ও কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের এক রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহ (৫৫) কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাঁচা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বসবাস করে আসছিল। আর জব্দ করা ট্রলার মালিক ছৈয়দ ...

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার রায় ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আগামী ২০ আগস্ট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ দিন ধার্য করেন। ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্যান্ডেলের নিচে মাটিতে ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা পুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ...

নাটোরে ৩ ভাইকে ঝলসে দিয়েছে ছাত্রলীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক: চা না দেয়ায় নাটোরে হামলা চালিয়ে তিন চা দোকানদারকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ভাংচুর করা হয়েছে চায়ের দোকান। ঝলসে যাওয়া তিনজনকে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হচ্ছেন শহরের বড়গাছা এলাকার হাফিজুর রহমান এর ছেলে রুস্তুম আলী, মোস্তফা হোসেন এবং ইদুল হোসেন । প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ...

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গণভবনে তার কাছে এই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। খবর বাসস’র। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলেননি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং ...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের তন্তর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মামুন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সরাইল থানায় দুইটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি উপজেলার কুট্টাপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক ...

সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: হাওর রক্ষা বাঁধ দুর্নীতির মামলায় সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন এ নির্দেশ দেন। দুপুর ১টায় কোর্ট পুলিশের হাজত খানা থেকে পুলিশ তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠায়। উল্লেখ্য, গত ২রা জুলাই দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ...

প্রাইভেট কারে তরুণীর শ্লীলতাহানি, চালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে প্রাইভেট কারে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় চালক ইমরান হোসেন রনিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ইমরানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার নথি থেকে ...

হাতিরঝিলে বাসের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো দু’জন। তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রাইভেটকারচালকের নাম আক্কাস আলী। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় হাতিরঝিল মাইটিভি ভবনের পাশের সড়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস পেছন থেকে প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো গ-১৪-৫৯৬৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ...