আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে নতুন করে যুক্ত করা হয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদকে। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞায় থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ...
ব্রেকিং নিউজ
রাঙামাটিতে ট্রাক উল্টে নিহত ২
রাঙামাটি প্রতিবেদক: রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাক উল্টে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতরা হলেন- রাঙামাটি শহরের নূর হোসেন ও একই এলাকার আবুল হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, ট্রাকটি রাঙামাটি শহর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। শহরের শিমুলতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ...
চট্টগ্রামে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় শরীয়ত উল্ল্যাহ শরীফ (৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শরীয়ত উল্লাহ শরীফ একই এলাকার আলী বাড়ির নুর হোসেনের পুত্র। শনিবার রাতে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর এলাকায় তাকে কুপিয়ে আহত করার পর আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত শরীফের নিকট আত্মীয় দিদার জানান, চাঁদা নিয়ে ...
ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ঢাকা ...
‘ভুবন মাঝি’ অনলাইনে ফাঁস, মামলা করছেন নির্মাতা
বিনোদন ডেস্ক: সরকারি অনুদানে নির্মিত আলোচিত ছবি ‘ভুবন মাঝি’ অনলাইনে ফাঁস হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছবিটির পাইরেটেড প্রিন্ট পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছবিটির নির্মাতা ফাখরুল আরেফীন খান মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার গণমাধ্যমকে ফাখরুল আরেফীন জানান, ‘ভুবন মাঝি’ দেশ-বিদেশে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ছবিটি ভারতে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছিল। এ অবস্থায় কে বা কারা ছবিটি অনলাইনে ফাঁস ...
পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ই-ট্যুরিজমের উন্নতি করতে হবে
নিজস্ব প্রতিবেদক: বর্তমান ডিজিটাল যুগে পর্যটন শিল্পে দেশকে এগিয়ে নেয়ার জন্য ই-ট্যুরিজমে উন্নতি করতে হবে। বিশ্বের যেকোনো স্থান থেকে যেন ভ্রমণকারীরা তাদের উদ্দিষ্ট পর্যটনস্থলের মূল তথ্য পেতে পারে সে বিষয়ে কাজ করতে হবে। রবিবার রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও দি বাংলাদেশ ট্রাভেলস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সাসটেনেবল ই-ট্যুরিজম ফর ফিউচার ...
রাজশাহীতে দুই বাসের সংঘর্ষ : নিহত এক
রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রোববার দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা জানায়, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ...
ভারতে ইলিশ পাচারকালে আটক ২
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে আটোরিকশা ভর্তি ১৮০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে দুইজনকে আটক করেছেন র্যাব। বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে অটোরিকশা ভর্তি ইলিশ মাছ, মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক করা হয় বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইউসুফ (৩৫) ও একই উপজেলার লরীবাগ গ্রামের মোস্তফা ...
আনান কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করতে হবে : স্পিকার
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের দেয়া রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমরা তাদের পাশে আছি। মানবিকতার কারণেই আজ বাংলাদেশ তাদের পাশে। রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি ...
এক লাখ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র বানিয়ে দিতে চায় তুরস্ক
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে নির্যাতনের মুখে শরণার্থী হয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক। মায়ার সঙ্গে সাক্ষাৎকালে আহমেদ রফিক রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর