১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ

স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হল আজ

নিজস্ব প্রতিবেদক: বন্যার কারণে স্থগিত থাকা জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্যার কারণে এসব এলাকার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট হবে। আর জেলা পরিষদের ভোট সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত। নির্বাচন কমিশনের উপ-সচিব নুরুজ্জামান তালুকদার জানান, বন্যার ...

জার্মানিতে জাতীয় নির্বাচনের ভোটগ্রহন চলছে

অনলাইন ডেস্ক: জার্মানির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশটিতে এবার ভোটার ৬ কোটি ১৫ লাখ। নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিরোধীদল ...

টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা

 টেকনাফ প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে ১৫ কোটি ২৭ লাখ টাকার চার লাখ ৯৫ হাজার ৮শ ৫ পিস ইয়াবা সহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে। সূত্র জানায়, আজ রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মো. লুৎফর রহমান (বিজিবিএম, পিবিজিএমএসের) নেতৃত্বে একটি বিশেষ টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার ...

সৈয়দপুরে ট্রেন থেকে নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন উদ্ধার

  নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রেন থেকে ভারতীয় নেশাজাতীয় ১হাজার ১১৫ পিস ইনজেকশন উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে ওই ইনজেকশনগুলো উদ্ধার এবং এসব বহনকারী জাকিরুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। জাকিরুল দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঘডোর গ্রামের গোলজার রহমানের ছেলে। উদ্ধারকৃত ইনজেকশনের প্রতিটির মূল্য ৩ ...

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অন্তর্ভুক্ত) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটে ৭৭৮টি আসনের বিপরীতে তিন হাজার ৮৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ...

দিনাজপুরে বজ্রপাতে ৮ জনের মৃত্যু, আহত-৫

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পৃথক ৩টি বজ্রপাতে এক শিশু ও দু’মহিলাসহ ৮জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজরামপুর এলাকায় বজ্রপাতে শনিবার দুপুর দেড়’টায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো ৭ জন। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দু’জন । এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

ডিএসইতে লেনদেন কমছেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও লেনদেন কমেছে। আগের তিন কার্যদিবসেও ডিএসইতে লেনদেন কমেছিল। ধারবাহিক পতনে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৬০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ...

বিসিবির এজিএম’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লষ্ট শাখায় রোববার বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এ রিট আবেদন করেন। এর আগে ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট ...

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র সত্য নয়: আমু

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রবিবার সচিবালয়ে আইনঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গতকাল শনিবার সিএনএনের ভারতভিত্তিক অনলাইন নিউজপোর্টাল নিউজ১৮ ডটকমে ‘প্রধানমন্ত্রীকে হত্যায় জিহাদিদের ষড়যন্ত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক ও মনোজ গুপ্তের লেখা ওই প্রতিবেদনে দাবি করা ...

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের সাহসী ও মানবিক ভূমিকা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ...