আন্তর্জাতিক ডেস্ক: নিকারাগুয়ায় অবসর ভাতা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে ডাকা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের হত্যার জন্য পুলিশ তাজা গুলি ব্যবহার করছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গত চার দিনের বিক্ষোভে ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন। পুলিশের রাবার বুলেট অথবা তাজা গুলি বিদ্ধ হয়েছে ৬৭ ...
box
রাজধানীতে আ’লীগের দুপক্ষের গোলাগুলি, নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। রোববার বিকালে বাড্ডা থানা এলাকার বেরাইদে এই গোলাগুলির ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরাইদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ গ্রুপের ...
লিমন হত্যাচেষ্টা : এবার র্যাবের বিরুদ্ধে তদন্ত করবে পিবিআই
ঝালকাঠি প্রতিবেদক: র্যাব-৮ এর ছয় সদস্যর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরের লিমন হোসেন হত্যাচেষ্টা মামলা বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সেলিম রেজা এ আদেশ দেন। লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে একটি নালিশী মামলা করেন। ...
চামড়া শিল্পে শতভাগ কর অবকাশ সুবিধা দেয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক: সাভারের চামড়া শিল্প নগরীর ব্যবসায়ীদের শতভাগ কর অবকাশ সুবিধা দেয়ার দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। একইসঙ্গে ওই স্থানকে বন্ডেড ওয়্যারহাউস ঘোষণা এবং চামড়া প্রক্রিয়াজাত করার কেমিক্যাল আমদানিতে শুল্ক হ্রাসের দাবি জানিয়েছেন তারা। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, সাভারের চামড়া শিল্প নগরী স্থাপনের আগে উদ্যোক্তাদের বলা ...
যাত্রাবাড়ীতে ৮ টন জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রয়নিষিদ্ধ আট টন জাটকা ইলিশ জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জাটকা বিক্রির অপরাধে সাতজনকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়। শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। রোববার দুপুরে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে আড়তে ...
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার সূর্যবাড়ী বনগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় খুঁজতে আশেপাশের জেলায় বার্তা প্রেরণ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নওগাঁর সান্তাহার জিআরপি পুলিশ ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নিয়ে গেছে। নাটোর রেলওয়ের স্টেশন মাস্টার খান মুনীরুজ্জামান জানান, রবিবার সকালে স্থানীয়রা সূর্যবাড়ী বনগ্রাম রেল লাইনের ব্রীজের ...
রাসিকের দুর্নীতি তদন্তে দুদকের চিঠি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দুটি টেন্ডারে উচ্চ দরদাতাকে কার্যাদেশ দিয়ে পাঁচ কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে রাসিককে চিঠি দিয়ে টেন্ডার সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। রাসিকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। যোগাযোগ করা হলে দুদকের রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুল আজিজ ভূইয়া বলেন, আমি বাহিরে রয়েছি। অফিসে গিয়ে বিষয়টি কোন পর্যায়ে রয়েছে ...
বড়াইগ্রামে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা লুট
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের দক্ষিণ মাঝগাঁও গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত গৃহবধূ নার্গিস বেগম (৪৫) রবিবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ওই গৃহবধূকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নগদ এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন স্থানীয় গ্রাম্য চিকিৎসককে ডেকে আনলে চিকিৎসক ক্ষত ...
বাগাতিপাড়ায় অভিনব কায়দায় একই রাতে ৬ বাজারে চুরি
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একই রাতে অভিনব কায়দায় ৬টি বাজারের ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসব দোকানের বেশিরভাগই ছিল মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান। তবে পুলিশ এসব অভিযোগ স্বীকার করেনি। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এদিকে একযোগে এমন চুরির ঘটনাকে পূর্ব পরিকল্পিত এবং দুর্ধর্ষ বলেছেন সাধারন মানুষ। তারা বলছেন, আইন-শৃংখলার অবনতির কারনেই এসব চুরির ঘটনা ঘটেছে। ...
প্রেমিকের আত্মহত্যার খবর শুনে-প্রেমিকার আত্মহত্যা
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় ৭/৮ ঘন্টার ব্যবধানে প্রেমিক ও প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার নবীনগর গ্রামে প্রেমিক এজাজুল করিম (২২) গলায় গামছা পেঁছিয়ে ঘরের তীরে ঝুলে এবং রবিবার সকালে একই কায়দায় উপজেলার শ্রীরাম গাড়ি গ্রামে প্রেমিকা পপি খাতুন (১৬) গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরে ঝুলে আত্মহত্যা করে। এজাজুল করিম নবীনগর গ্রামের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর