১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪২

box

নওগাঁয় তলিয়ে যাচ্ছে ১০০০ একর জমির পাকা ধান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর ও পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি উপজেলা। এই দুই উপজেলার সীমানায় অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বিল ‘রক্তদহ বিল’। এই রক্তদহ বিলের প্রধান শাখা খালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত অপরিকল্পিত দুইটি ক্রসড্যামের কারণে এ বছরও তলিয়ে যাচ্ছে বিলের মধ্যে রোপণ করা প্রায় এক হাজার একর জমির পাকা-আধা পাকা ইরি-বোরো ধান। ধান তলিয়ে যাওয়ার এই অবস্থা আরো চরম ...

‘‘ইউএস-বাংলায় কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল না’’

নিজস্ব প্রতিবেদক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটের উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলে দাবি করলেন এয়ারলাইন্সের সিইও ইমরান আসিফ । এছাড়া পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন।  রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘নেপাল ও বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্লেনটিতে ...

বৃহৎ ঋণ দিয়ে ঝুঁকিতে ব্যাংকিং খাত

অর্থনীতি ডেস্ক : বড় বড় উদ্যোক্তাদেরকে বৃহৎ অঙ্কের ঋণ দিয়ে ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত। অভিযোগ পাওয়া গেছে, ছোট উদ্যোক্তাদের ঠকিয়ে প্রভাবশালীদের অব্যাহতভাবে দেওয়া হয়েছে বড় অঙ্কের ঋণ। আর তারা যথাসময়ে টাকা ফেরত না দেওয়ায় সংকটে পড়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকিং খাতের মোট মূলধনের ২৩৩ শতাংশই দেওয়া হয়েছে বৃহৎ অঙ্কের ঋণ। এতে বলা হয়েছে, গত বছরের ৩১ অক্টোবর ...

বান্দরবানের পাহাড়ে বেড়েছে ঝুঁকিপূর্ণ বসতবাড়ি

বান্দরবান প্রতিনিধি: ঘটনাটি ২০১৭ সালের ১৩ জুনের। এর আগে টানা চারদিন ধরে চলছিল প্রবল বর্ষণ। ওই দিন ভোর রাতে হঠাৎ করেই বান্দরবানের কালাঘাটায় কয়েক জায়গায় পাহাড় ধসে পড়ে ঢালে থাকা বসত বাড়ির ওপরে। এতে পাহাড়ের মাটি চাপায় মারা যান সাত জন। এ ঘটনার রেশ না কাটতেই ফের টানা বর্ষণের কারণে গত বছরের ২৩ জুলাই রুমা সড়কের দনিয়াল পাড়ায় রাস্তার ওপরে ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন নেতা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন নেতা। আজ রবিবার বেলা ১১টা ২৮ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। তাদের সঙ্গে রয়েছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। বৈঠকের বিস্তারিত জানা না গেলেও তারা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে ...

নাট্যজন মামুনুর রশীদকে সম্মাননা প্রদান ইয়াংস্টারের

বিনোদন ডেস্ক: রাষ্ট্র বনাম… নাট্যজন মামুনুর রশীদ রচিত জনপ্রিয় এই নাটক ঢাকার সুবচন থিয়েটার নিয়মিত প্রযোজনা করে থাকে। কিন্তু একইভাবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইয়াং স্টার থিয়েটার নাটকটি ঢাকা-উত্তরবঙ্গ এলাকায় ৩০ বছর ধরে মঞ্চস্থ করে আসছে। গতকাল শনিবার সন্ধ্যায় ইয়াংস্টার থিয়েটার রাজধানীর কঁচিকাচা মিলনায়তনে রাষ্ট্রবনাম নাটকের ৭৬তম প্রযোজনা মঞ্চস্থ করে। নাটক মঞ্চায়নের পূর্বে ইয়াংস্টার থিয়েটারের পক্ষ থেকে নাটকটির রচয়িতা নাট্যজন মামুনুর ...

রাজধানীতে ৮ টন জাটকা জব্দ,৭ জনের ২ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী মাছের আড়তে র‌্যাবের অভিযানে জাটকা এনে বিক্রির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযানে প্রায় ৮ টন জাটকা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এই আড়তে বিভিন্ন সময় জাটকা মাছ আসে এবং ...

উল্টোপথে যাওয়া সরকারি গাড়ির চাপায় আহত ট্রাফিক ইন্সপেক্টরের জীবন নিয়ে শঙ্কা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস উল্টো পথে চলছিল। বাসটিকে পুলিশ থামানোর পর উল্টো তর্কে জড়ায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বাসচালক ও হেলপার। একপর্যায়ে চালক বেপরোয়া হয়ে বাসটি চালাতে থাকে। আর ওই সময় বাসের চাকায় পিষ্ট হয় ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ারের পা। দেলোয়ার হোসেনকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে পা থেঁতলে দেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে তার জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ...

বিকেলে চেন্নাইয়ের বিপক্ষে সাকিবের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান দুইটি মাইলফলকের খুব কাছাকাছি অবস্থায় থেকে শুরু করেছিলেন চলতি আইপিএলে খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম এই পারফর্মার ছুঁয়েছেন টি-টুয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক। কিন্তু ৩০০ উইকেট থেকে মাত্র ১ উইকেট দূরে অবস্থান করছেন সাকিব। শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছোঁয়া হয়নি রেকর্ডটি। রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠে কি ...

মালয়েশিয়ায় ফিলিস্তিনি রকেট বিজ্ঞানীকে খুন করেছে মোসাদ!

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বসবাসরত এক ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। নিহত ওই বিজ্ঞানী ফিলিস্তিনের এনার্জি সেক্টরের উন্নয়নে কাজ করছিলেন। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে ফজরের নামাজ আদায়ে বাসা থেকে বের হলে ৩৫ বছর বয়সী ফাদি আল-বাতশকে গুলি করে হত্যা করা হয়।নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে। কুয়ালালামপুরের ...