১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

box

ভারত গেলেন আ.লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বৈঠক করতে ভারত গেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ভারতের উদ্দেশে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জানা গেছে, আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ফিরে আসার পর খুব শিগগিরই ভারত ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। বৈঠকে আগামী ১ মে শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সরকারের সহযোগীতা চাইবেন তারা। নজরুল ইসলাম খানের সঙ্গে থাকবেন মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। দৈনিকদেশজনতা/ আই সি

যুক্তরাষ্ট্রের উচিত নিজের পদক্ষেপগুলোর দিকে দৃষ্টি দেয়া: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি আটক খ্রিস্টান যাজককে ফিরিয়ে নিতে চায়, তবে দেশটির উচিত নিজের পদক্ষেপগুলোর দিকে দৃষ্টি দেয়া। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে ওই যাজককে তুরস্কে আটকে রাখা হয়েছে।-খবর রয়টার্সের। অ্যান্ডু ব্রুনসন নামে ওই যাজক দুই দশক ধরে তুরস্কে বসবাস করছেন। এরদোগানকে হটাতে ব্যর্থ অভুত্থানের সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্রুনসন অভিযোগ অস্বীকার ...

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী মোতাহের হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ...

সিরিয়ার গণকবর থেকে ৫০টি মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটি রাকায় একটি গণকবরে ২শ’ মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ।  শনিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২শ’টির মতো লাশ রয়েছে। একটি হাসপাতালের কাছে ফুটবল ...

আবু ধাবিতে চালু হচ্ছে বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপালুপ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপারলুপ যাতায়াত ব্যবস্থা চালু হতে চলেছে আবু ধাবিতে। ২০২০ সালের মধ্যেই যাত্রীরা এতে করে যাতায়াত করতে পারবেন। আর তা প্রতি ঘণ্টায় ছুটে চলবে ১২০০ কিলোমিটার বেগে। প্রাথমিকভাবে আবু ধাবির আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই সীমান্ত পর্যন্ত ১০ কিলোমিটার লম্বা হাইপারলুপ ট্র্যাক (যে টিউবের ভিতর দিয়ে বাহনটি চলাচল করবে) নির্মিত হচ্ছে। পরবর্তী সময়ে তা সৌদি ...

কোপা দেল রে শিরোপা জিতলো বার্সা

  স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালে একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা-সেভিয়া। সেবার ২-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।  তবে দুই বছর আগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট বার্সাকে রুখে দিতে পারলেও শনিবার (২১ এপ্রিল) রাতের ম্যাচে উল্টো গোলবন্যায় ভেসে গেল সেভিয়া। ৫-০ গোলের ব্যবধানে সেভিয়াকে এবার বিধ্বস্ত করে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। ...

২০১৯ বিশ্বকাপের ফেবারিট ভারত: শেবাগ

স্পোর্টস ডেস্ক: সৌরভ গাঙ্গুলির দলে প্রতিভার কমতি ছিল না। কিন্তু বিরাট কোহলির দলে ব্যাটসম্যান-বোলারদের যে সমন্বয় তা সৌরভের ছিল না। ২০১৯ বিশ্বকাপে তাই কোহলির ভারতই ফেবারিট, বলছেন সৌরভেরই একসময়কার সেনানী বীরেন্দর শেবাগ। কোহলির দলের সঙ্গে সৌরভের সেই দলের তুলনা টেনে ভারতের সাবেক এই ওপেনার বলেছেন, ‘আমাদের ব্যাটিং ও বোলিং বিভাগ যে রকম, তাতে এই দলটার ভারতের বাইরে টেস্ট সিরিজ জয়ের ...

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন ঘটনাস্থলে নিহত ও ২০ জন আহত হয়েছেন। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরমুখী বিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) ওই ...

প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই নির্বাচন সুষ্ঠু হবে : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্লামেন্ট ভেঙে দিন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করুক। তাহলেই এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন তখনই হবে, যখন এদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। ...