১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৬

box

মালয়েশিয়া নির্বাচন: ৪০টি আসন লাভের আশা ইসলামি দলের

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থী দলের ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরেই মালয়েশিয়ায় ইসলামি আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করছে পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস)। আগামী নির্বাচনে ২২২টি আসনের মধ্যে অন্তত ৪০টিতে জয়ের ব্যাপারে আশাবাদী দলটির নেতারা। তারা মনে করছেন এই সংখ্যক আসন পেলে তারা শক্তিশালী বিরোধী দল হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। কিংবা ৪০টি আসন নিয়ে ...

কোটা বাতিল নয়, সংস্কার প্রয়োজন- সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক ও গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন বলে মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।  এ ক্ষেত্রে কমিটি কোটা পদ্ধতি ‘সহজীকরণের’ কথা বলেছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ কথা বলা হয়। সরকারি চাকরিতে বিদ্যমান ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।  তাদের আন্দোলনের মুখে ...

উ.কোরিয়ায় বাস দুর্ঘটনায় ৩০ চীনা পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি। খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ...

ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় এক সাংবাদিককে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অ্যাঞ্জেল গাহোনা নামে ওই রিপোর্টার সে সময় ক্যারিবিয়ান কোস্টের শহর ব্লুফিল্ডসের এক ব্যাংকে ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে ফেসবুকে লাইভ করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন এবং রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হবার আগ মূহুর্তে মিঃ গাহোনা ব্যাংকের ...

কাঠমুন্ডুর উদ্দেশ্যে ঢাকা থেকে বাস যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে আজ ঢাকা থেকে রওনা দিচ্ছে একটি বাস, যার মূল উদ্দেশ্য ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস খতিয়ে দেখা। আজ যে বাসটি যাচ্ছে তাতে থাকছেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, দাতা সংস্থা এবং ভারত ও নেপালের প্রতিনিধি সহ ৪৫ জন যাত্রী। ঢাকার কমলাপুর থেকে ছেড়ে বাসটি ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডু যাওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলক এ বাসটি কাঠমান্ডু গিয়ে ...

রাতে গেইলের পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দিল্লি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর পাঁচ ম্যাচ খেলে একটিতে জিতে সবার নিচে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। এবারের আসরে এখন পর্যন্ত যে ...

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল ও বাগলান প্রদেশের ভোটার কার্ড বিতরণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে।রোববার সকালের এই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর: বিবিসি, আলজাজিরা। পুলিশ জানায়, কাবুলে ভোটার কার্ড নিতে জড়ো হওয়া মানুষের ভিড়ে এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে অন্তত ৫৭ জন নিহত হন। প্রায় একই সময়ে বাগলান প্রদেশের পুল-ই-খুমরি শহরের আরেকটি ভোটার কার্ড ...

বজ্রপাতে দুই জেলায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দুই জেলা কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের কাটাবন ও বাহেরবালী হাওরে অন্যদের সঙ্গে ধান কাটছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা তৌহিদ ও আব্দুর রাশিদ নামে দুই শ্রমিক। একই সময় জেলার মিঠামইন উপজেলার বৈরাটি ...

প্রিমিয়ার লিগের বর্ষসেরা মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ফুটবলারদের সংগঠন ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন’-এর (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রোববার সংগঠনের সদস্যদের ভোটে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে গত বছরের জুনে লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই মেতে উঠেছেন ...

ভ্যাট ফাঁকি : রবির সব সেবা বন্ধের হুঁশিয়ারি বিটিআরসির

নিজস্ব প্রতিবেদক: ফাঁকি দেয়া ভ্যাট পরিশোধ না করলে বন্ধ হবে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি। কারণ কোম্পানিটির কাছে ফোর-জি লাইসেন্স ফি ও টেক-নিউট্রালিটি ফির বিপরীতে ১৮ কোটি ৯৩ লাখ টাকার ভ্যাট পাওনা রয়েছে। এই অর্থ পরিশোধে রবি আজিয়াটাকে সাতদিনের (২৫ এপ্রিল পর্যন্ত) সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ...