১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৫

box

২০ টাকায় ভোলা থেকে ঢাকা, বিপত্তিতে সাধারন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৪শ’ কিলোমিটার নৌপথের ভাড়া মাত্র ২০ টাকা। শুনে অবাক হবার মতোই কথা। ভোলার চরফ্যাশনে অবিশ্বাস্য এই সুযোগটি পাচ্ছেন স্বল্প আয়ের রাজধানীমুখী লঞ্চ যাত্রীরা। এমন অফারের সুযোগ পেয়ে স্বল্প আয়ের যাত্রীরা ছুটছেন স্বপ্নের শহর রাজধানীর দিকে। তবে কিছুটা বিপত্তিও ঘটছে। অনেক যাত্রী লঞ্চের অসুস্থ প্রতিযোগিতায় জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। দু’সপ্তাহ জুড়ে এম. ভি. কর্ণফুলী, এম. ভি. ফারহান ও এম. ...

শিরোপা জিতেই শীর্ষস্থানে নাদাল

স্পোর্টস ডেস্ক: ক্লে কোর্টে আরও একবার অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। ।কি নিশিকোরিকে হারিয়ে মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টেনিসের ‘উন্মুক্ত’ যুগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে ১১বার শিরোপা জিতলেন স্প্যানিশ এ মহাতারকা। নিশিকোরির সামনে ছিল ক্যারিয়ারে প্রথম মাস্টার্স শিরোপা জেতার হাতছানি। শুরুটাও আশা জাগানিয়া ছিল তার। তবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাদালের কাছে ...

চালক মুসলিম হওয়ায় ক্যাবের বুকিং বাতিল করল হিন্দু নেতা

আন্তর্জাতিক ডেস্ক: চালক মুসলিম হওয়ায় ওলা ক্যাবের বুকিং বাতিল করলেন ভারতের লখনউয়ের বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক নেতা। পরে অভিষেক মিশ্র নামে ওই ভিএইচপি নেতা ট্যুইটও করেন। গত শুক্রবার ট্যুইটে জানান, ‘ক্যাব বুকিং বাতিল করলাম, কারণ চালক একজন মুসলিম। কোন জেহাদি মানুষকে আমি আমার অর্থ দিতে চাই না’। বিষয়টি সামনে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। নিশানা করা হয়েছে অভিষেককে। এরপরই ...

নবজাতককে মৃত ঘোষণা: নড়ে উঠলো কবরস্থানে

নিজস্ব প্রতিবেদক: সোমবার আনুমানিক সকাল ১০টা। শরিফুল নামে এক ব্যক্তি মৃত নবজাতককে দাফন করতে আজিমপুর পুরাতন কবরস্থানে নিয়ে এলেন ।কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান। এসময় তিনি বাহক শরিফুলের কাছ থেকে অভিভাবকের নাম ঠিকানা লেখার প্রস্তুতি নিচ্ছিলেন। গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার ...

৬ মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা: সুপ্রিম কোর্টের মুখোমুখি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুনানি হতে যাচ্ছে। এসব দেশের নাগরিকদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বৈধ কি না, সে বিষয়ে আদেশ দেবেন বিচারপতিরা। আদালতে ট্রাম্প প্রশাসনের এটাই সবচেয়ে বড় ঘটনা। মামলাটির মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার চৌহদ্দির পরীক্ষা হবে বলেও বিবেচনা করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তাঁর ঘোষণায় ইরান, লিবিয়া, ...

আমেরিকা গোটা বিশ্বের জন্যই বিপদজনক: রিয়াদ আল মালিকি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, আমেরিকা গোটা বিশ্বের মানুষের জন্যই বিপদজনক। মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের অধিকৃত ভূখ- হিসেবে উল্লেখ না করায় এ প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন এ সিদ্ধান্ত কখনোই বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। রিয়াদ আল মালিকি বলেন, ইসরায়েলে নিযুক্ত মার্কিন ...

শুধু সরকারিভাবে লোক পাঠানো হবে আরব আমিরাতে: প্রবাসীকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে শুধু সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত-ইউএইতে লোক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি জানান, দেশটিতে সরকারিভাবে ১৯ ক্যাটাগরিতে লোক পাঠানো হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিবেদনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে লোক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করবে। এ সময়ের মধ্যে ইউএইতে যাওয়ার জন্য কোনো বেসরকারি রিক্রুটিং ...

আজ জাঠিভাঙ্গা গণহত্যা দিবস, ৩০০ বিধবা বেঁচে আছেন খেয়ে না খেয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি : আজ ঠাকুরগাঁও জাঠিভাঙ্গা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী ও এদেশীয় দোসররা সদর উপজেলার ১৫টি গ্রামে তিন হাজারেরও বেশি নিরীহ বাঙালিকে জাঠিভাঙ্গায় জড়ো করে হত্যা করেছিল। সেই গণহত্যায় আত্মদানকারীদের স্ত্রীরা বেঁচে আছেন অর্ধাহারে-অনাহারে। তাদের খবর নেওয়ার কেউ নেই। দিনটিকে স্মরণেও নেই সরকারি বা বেসরকারি সংগঠনের কোনো কর্মসূচি। ১৯৭১ সালের ২২ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের চকহলদি, ...

গাজীপুরে বিল্লাল হত্যা মামলা: ১৩ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ...

যৌন হয়রানি: ছাত্রদের প্রতিরোধের মুখে বন্ধ তুরাগ পরিবহন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় তুরাগ পরিবহনের বাসে উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তুরাগ পরিবহনের প্রায় আড়াইশ বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় রবিবার বিকালে গুলশান থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী ওই ছাত্রীর স্বামী। তবে পুলিশ এখনও পর্যন্ত বাস ও তার অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারেনি। রবিবার সকাল থেকে গভীর রাত অবধি উত্তরায় এই পরিবহনের ...