১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩২

box

বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় (তিনদিন) সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বার্তায় এ কথা জানানো হয়েছে। বিশেষ বার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ...

‘খানা-খন্দে পরিবহন ব্যবসায় ধস

নিজস্ব প্রতিবেদক: মালিকরা ট্রাক ও কাভার্ডভ্যানের প্রায় ৮০ ভাগই ব্যাংক ঋণ নিয়ে রাস্তায় নামান। আর এখান থেকে যে আয় হয় তা দিয়ে ঋণ শোধ করতে হয়, ড্রাইভার-হেলপারের বেতন দেওয়া হয়। মালিক পক্ষকেও এ দিয়ে সংসার চালাতে হয়। পরিবহন মালিকরা জানালেন সড়ক-মহাসড়কের খানা-খন্দে যেভাবে গাড়ি বিকল হওয়া শুরু হয়েছে তাতে ব্যবসা বন্ধ হওয়ার আর বেশিদিন বাকি নাই। তারপর আবার ব্যাংকের লোকজন ...

রাখাইনে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মিয়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর হাতে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠী হত্যা, ধর্ষণ কিংবা নির্যাতনের শিকার হয়নি। দেশটির সরকার কর্তৃক গঠিত বিশেষ কমিশন রোববার এই দাবি করেছে। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা রোহিঙ্গা নির্যাতনের প্রমাণসহ দাবি জানালেও তার কোনো নজির দেখতে পায়নি সরকার গঠিত তদন্ত কমিশন। মিয়ানমারের সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এক প্রতিবেদনে সোমবার জানায়, গত বছরের অক্টোবরে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে ...

রাজধানীতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্য বাড্ডা পোষ্ট অফিস গলির সামনের রাস্তা থেকে রুস্তম আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার ভোড় ৫টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। নিহত রুস্তম জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার ঢাকরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বাড্ডা থানার ...

নীলফামারীতে সাবেক ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকার (৩২) ও সাইফুল ইসলাম জয় (৩৫) নামের অপর এক সহযোগীকে আমেরিকান নাইন এমএম পিস্তলের ম্যাগজিন ও গুলিসহ আটক করেছে র‌্যাব। আটককৃত সোহাগ সরকার সৈয়দপুর কয়া গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের পুত্র ও সাইফুল ফকিরপাড়া মহল্লার মৃত সমসের আলীর পুত্র। শনিবার রাতে সৈয়দপুর উপজেলা ...

নিউইয়র্কে বাংলাদেশি গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে নাদিয়া আফরোজ সুমি(৩২)  নামে এক বাংলাদেশি গৃহবধূ আত্মহত্যা করেছেন। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের কাছে ইস্ট এলেমহার্স্টে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খুলনা সমিতির সভাপতি আসাদুল ইসলাম আসাদ বলেন, নাদিয়া আফরোজ সুমির স্বামী মাহফুজুর রহমান প্রায় দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি ফ্লাশিংয়ের একটি রিহ্যাব সেন্টারে রয়েছেন। সুমির পরিবারে স্বামীই ছিলেন ...

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে অবৈধভাবে ছাঁটাইয়ের অভিযোগ এনে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছেন পোশাক শ্রমিকরা। তারা মিরপুরে ১ এর মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার। বিক্ষুব্ধ শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মেরিডিয়ান গার্মেন্টসের কিছু শ্রমিককে কয়েক দিন আগে মালিকপক্ষ ছাঁটাই করেছিল। সোমবার ...

ইংল্যান্ডের বাটলার কুমিল্লায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে জস বাটলার মাঠ মাতাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে। বাটলার এবারই প্রথম বিপিএলে খেলবেন। পুরো আসরেই কুমিল্লা পাচ্ছে এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। বাটলার এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৮৫টি , যার ব্যাট হাতে মাঠে নেমেছেন ১৬৫ টিতেই। ২৮.৭৭ গড়ে সেখানে তার রান ৩৭১২। বাটলার বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ...

নারায়ণগঞ্জে ৫ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আদালত নারায়ণগঞ্জের আলোচিত মা ও দুই শিশুসহ পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন । নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে  আদালত আলোচিত এ হত্যা মামলার রায় দেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাহফুজকে আদালতে হাজির করা হয়। এর আগে ৩০ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত একমাত্র আসামি ভাগ্নে ...

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান পিকুলের বিরুদ্ধে ইডেনের দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার রাতে আজিমপুর সংলগ্ন পলাশী মোড়ে শ্লীলতাহানি ও নির্যাতনের এ ঘটনা ঘটে। চকবাজার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন শ্লীলতাহানির শিকার দুইজন। চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন । তবে চকবাজার থানার ডিউটি ...