১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

box

কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জে ৩৫৫ পিস ইয়াবা ও ২১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ও কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রিপন (২৫) ও লালু মিয়া (৪২)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নাজমুল হোসেন এ ...

নীলফামারীর সৈয়দপুর কলেজ অর্থের বিনিময়ে নকল সরবরাহ

নিজস্ব প্রতিবেদক: সৈয়দপুর কলেজ কেন্দ্রে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডিগ্রি পরীক্ষায় এক প্রভাষকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নকল সরবরাহ করার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, বাউবির ডিগ্রি পরীক্ষার পরিদর্শকের দায়িত্ব পালন করছেন ওই কলেজের বাংলা বিষয়ের প্রভাষক কোহিনুর বেগম। বিগত কয়েক বছর ধরে তিনি অর্থ চুক্তির মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহ ও নকল করায় সহযোগিতা কওে আসছেন। তার কথা মতো কাঙ্খিত ...

ভালুকায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর ডাকবাংলোর সামনে একটি যাত্রীবাহী বাস উল্টে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৭ জন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, রাতে উপজেলার পৌর ডাকবাংলোর সামনে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইট ভাঙা ...

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ,আহত ৮

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্রীসহ ৭ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে পাঁচ জন এবং পোড়াবাড়ি ও কাশিমপুর এলাকায় পিকআপ ও প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত হলে আরো ২জন নিহত হন। মাস্টারবাড়িতে নিহত পাঁচ জনের মধ্যে তিন জনই একই কলেজের ছাত্রী। নাওজোর হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম ...

আশিয়ান সিটির আবাসিক প্রকল্প বৈধতার রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের আশিয়ান সিটি প্রকল্প (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) অবৈধ ঘোষণার রায় বাতিল করে পুনরায় হাইকোর্টের দেয়া রিভিউর রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এছাড়া আশিয়ান সিটির ওই প্রকল্পের প্লট বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারির আদেশও বহাল রেখেছে আদালত। একই সঙ্গে আশিয়ান সিটি বিষয়ে হাইকোর্টের রিভিউর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ ...

আজ রাতে আংশিক চন্দ্রগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার রাতে চাঁদের আংশিক গ্রহণ ঘটবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। ঢাকায় চন্দ্র গ্রহণ শুরু হবে ৯টা ৪৮ মিনিটের দিকে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, ঢাকায় সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। চন্দ্র গ্রহণ শুরু হবে ৯টা ৪৮ মিনিটের দিকে, শেষ হবে রাত ...

বাড়ি থেকে উচ্ছেদ: রিট প্রত্যাহার চেয়ে মওদুদের আবেদন

নিজস্ব প্রতিবেদক: রাজউকের ‘বিনা নোটিশে’ গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। সোমবার ব্যারিস্টার মওদুদ আহমদের আইনজীবী ব্যারিস্টার একে এম এহসানুর রহমান বলেন, এই বাড়ি নিয়ে নিম্ন আদালতে একটি দেওয়ানি মামলা থাকায় আমরা হাইকোর্ট ...

ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের ভর্তির আবেদন শুরু হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আগামী ২৯শে আগস্ট রাত ১০টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ...

আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী-শিশুসহ অন্তত ৫০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় সন্ত্রাসী জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছে। হামলার জন্যে তালেবান এবং আইএস উভয় গোষ্ঠীকেই দায়ী করছে দেশটির সরকার। এই হামলার প্রথম লক্ষ্য ছিল একটি নিরাপত্তা চৌকি। যেটি স্থানীয় পুলিশ দ্বারাই নিয়ন্ত্রিত ছিল। সেখানে হামলার পর আততায়ী জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাশের গ্রামে ঢুকে পরে। এরপর নির্দয়ের মতো মূলত শিয়া ...

গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাঁচটি লাশ উদ্ধার করে ...