১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:২৬

box

মিয়ানমার, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ কয়েকটি দেশে রাষ্ট্রদূত পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের একটি সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিয়ুর রহমানকে অস্ট্রেলিয়ায় বদলি করা হতে পারে। অস্ট্রেলিয়ায় বর্তমান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে ফ্রান্সে বদলি করার কথা ভাবছে সরকার। এছাড়া ইতালির মিলানে কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত করা হতে পারে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম ...

চোর সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা

 নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোর সন্দেহে ৪জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের একজন হলেন চর আমান উল্যা ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির হোসেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে গরু চুরি হয়ে আসছিল। ওই ...

সাভারে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  নিজস্ব প্রতিবেদক: সাভারে অভিযান চালিয়ে মহসিন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাক জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাভারের ঝাউচড় এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সাভারের হেমায়েতপুর ...

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৯৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ৩৫ পিস ইয়াবা ও ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান এ অভিযান চালানো হয়। পুলিশ জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ৫৫ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৪ জন, ...

শরীয়তপুরে ট্রলারডুবে নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- শিরিন বেগম (৬৫), রুমান (১৪) ও আয়েশা (২)। নড়িয়া উপজেলার সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মাসুম জানান, বুধবার বিকেলে একটি ট্রলার নিয়ে ১৬ জন যাত্রী জাজিরা থেকে সুরেশ্বরে মাওলানা জান শরীফের মাজারে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার ...

২১ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর পূর্ণ সূর্যগ্রহণ হবে ২১ আগস্ট। এই মহাজাগতিক ঘটনা নিয়ে অধীর আগ্রহ আর কৌতূহল জ্যোর্তিবিজ্ঞানীদের মধ্যে। প্রায় ৯৯ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর তাই মার্কিন মহাকাশ বিজ্ঞানকেন্দ্র ‘নাসা’ এবার পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে। খালি চোখে এই গ্রহণ দেখতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। কোনও এক্সরে প্লেট নিয়ে বা বিশেষ চশমা ...

ওয়াশিংটন থেকে কিউবান কূটনীতিককে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কিউবার সাথে মার্কিন বৈরি সম্পর্কের উন্নতি যেখানে ২০১৫ সালে শুরু হয়েছিল, সেই সম্পর্কে আবারো অনিশ্চয়তা দেখা দিয়েছে এক রহস্যময় কারণে। ওয়াশিংটন থেকে দুজন কিউবান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। আর তার কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যাকে তুলে ধরা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট ...

বেগম জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে অবস্থানরত তার একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানান, মঙ্গলবার ...

বন্ধ হওয়ার সম্ভাবনা ২৫৭টি কলেজ ও মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৫৭টি কলেজ ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫টিতে এবার কোনো ছাত্রছাত্রী ভর্তির আবেদন করেনি। বাকি ৭২টি থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি। এছাড়া আরও ৮৭৮ কলেজ অস্তিত্ব সংকটে আছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯৭টিতে সর্বনিন্ম ৫ জন থেকে সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আর ১৮১টি প্রতিষ্ঠান থেকে ...

সারাদেশে চলতি বছরে বজ্রপাতে মারা গেছে ১৫৫ জন

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরই বাড়ছে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে বজ্রপাত একটি সাধারণ ইস্যু হলেও এশিয়া মহাদেশে এর প্রভাব সবচেয়ে প্রকট। বজ্রপাতের কারণে বাংলাদেশে ক্ষয়ক্ষতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান মতে, বিশ্বে বজ্রপাতে যতজন মারা যাচ্ছে, তার চার ভাগের এক ভাগই বাংলাদেশে। গত জুলাই মাসে রেকর্ড করা তথ্য অনুযায়ী বজ্রপাতে সারাদেশে চলতি বছর এখন পর্যন্ত ১৫৫ জন মারা গেছে। ...