১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

box

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই অগ্নিনির্বাপক ফোম দিয়ে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরে ফায়ার ব্রিগেড এসে রুমে সৃষ্ট ধোঁয়া বের করে দেয়। সার্ভার রুমে সংঘটিত এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। আজ সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনে অবস্থিত সার্ভার রুমে মাল্টিপ্লাগ কানেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই ...

সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন বর্তমান সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে , সরকার দৈত্যে পরিণত হয়েছে, যেটি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিএনপির মহাসচিব বুধবার সকালে ঢাকা জেলা জজকোর্ট মিলনায়তনে ঢাকা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশ কীভাবে চলছে, কীভাবে দেশের শাসন ...

লোভনীয় অফারে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশি চক্র

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট ও মোবাইলে লোভনীয় প্রাপ্তির মেসেজ দিয়ে বিদেশি একটি প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সব কাজে দেশীয় কিছু লোককে ব্যবহার করছে তারা। মঙ্গলবার রাতে ৫ নাইজেরিয়ানসহ এ চক্রের ৭ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দফতরে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. আহসান হাবিব পলাশ। ...

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী রাকায় গত ২৪ ঘণ্টায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের অবস্থান লক্ষ্য করে চালানো মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন। সোমবার ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিমান হামলায় নিহতদের মধ্যে নয় নারী ও ১৪ শিশু রয়েছে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর ...

তৈরি পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত : আমু

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল; এখনো অব্যাহত রয়েছে। এ খাতে আমাদের রফতানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগীরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি এবং তৈরি পোশাক শিল্পখাতের অগ্রগতিও দাবিয়ে রাখতে পারবে না।’ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যশনাল কনভেনশন সিটিতে বুধবার সিইএমএস গ্লোবাল ইউএসএ এবং এশিয়া প্যাসিফিক আয়োজিত ১৮তম আন্তর্জাতিক ...

৫৭ ধারা বাতিলের দাবী সিপিবি’র

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক বাম মোর্চা দাবী জানিয়েছে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের। সিপিবি জেলা সাধারণ সম্পাদক শ্রীদাম দাস বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওই দাবী জানান। শ্রীদাম দাস অভিযোগ করে জানান, সরকার জনগণের কণ্ঠরোধ করার জন্য ৫৭ ধারা প্রয়োগ করছে, যাতে করে সরকারের বিরুদ্ধে কথা বলতে কেউ না পারে। এছাড়াও সমাবেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ...

সৌদি এয়ারলাইন্স দিল বিমান ভ্রমণে ‘ড্রেস কোড’

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ একটি দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে নারীদের অধিকারের বিষয়ে যে কড়া রীতিনীতি তা সবারই জানা। প্রায়ই সমালোচনার মুখোমুখি হয় দেশটি সুন্নি ইসলামের রক্ষণশীল সংস্কৃতি বজায় রাখতে গিয়ে। সম্প্রতি দেশটি আবারো সামনে এসেছে সৌদি বিমানে ভ্রমণের ক্ষেত্রে ‘ড্রেস কোড’ উল্লেখ করে দিয়ে। এয়ারলাইন্সের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হচ্ছে  ভ্রমণের সময় যাত্রীদের শালীন পোশাক পরিধান করার। সৌদি ...

সালমান শাহ্‌র মৃত্যুদিনে যা ঘটেছিল

বিনোদন ডেস্ক: রুবি একজন ভিডিও বার্তার জেরে আবারো সামনে এসেছে ঢালিউডের ইতিহাসে জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়ক সালমান শাহ মৃত্যু রহস্য। যিনি সালমান শাহ হত্যা মামলার ৭ নম্বর আসামি। তার মৃত্যুর দিন কী ঘটেছিল, ময়নাতদন্ত করা ডাক্তার কী পেয়েছিল— বৃটিশ গণমাধ্যম বিবিসি বাংলা তা নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেদিন সকাল সাতটায় বাবা কমর উদ্দিন চৌধুরী ...

প্যারিসে সেনাদের ওপর গাড়ির ধাক্কায় আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্যারিসে সেনাসদস্যদের উপর গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবারের এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ২ জনের। তবে হামলাকারী এর পরপরই গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে হামলাকারীকে খুঁজতে বড় ধরনের অভিযান চলছে। শহরের মেয়র প্যাট্রিক ব্যালকনি প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাভেল্লোইস প্যারেড’এ হওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন কোনো সন্দেহ নেই যে ...

কোকেন চোরাচালান মামলার পুনঃতদন্ত চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে সুর্ষমূখী তেলের সাথে আসা কোকেন আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলার ফের তদন্তের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহ নূরের আদালতে এই আবেদন জানানো হয়।  ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন থাকার সন্দেহে বলিভিয়া থেকে আসা ১০৭ ড্রাম সূর্যমূখী তেল জব্দ করা হয়। পরে চার ধরনের পরীক্ষায় দুটি ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া ...