১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:২৩

box

৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ই-ভিসা ও পরিবহন জটিলতার সমাধান না হলে এ বছর ৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিমানমন্ত্রী। রাশেদ খান মেনন বলেন, ‘৪৫ হাজারের ভিসা হয়েছে; কিন্তু দেখা ...

জোড়া শিশু আলাদা হলো

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচারকৃত আলাদা করা হয়েছে দুই শিশুকে। সোমবার সকাল ৮টা থেকে পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর তত্ত্বাবধানে শিশুদ্বয়ের অপারেশন কার্যক্রম শুরু হয়। বেলা পৌনে তিনটার দিকে ডা. শিউলী জানান, ‘এখনো অপারেশন চলছে। আমরা শিশু দুটিকে আলাদা করতে পেরেছি। শিশুদ্বয় আপাতত সুস্থ্য আছে।’ তিনি আরও বলেন, ‘এখন আমরা আলাদা হওয়া দুই শিশুর ...

সরকারী চাকুরি হচ্ছে সিদ্দিকুরের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শাহবাগের ছাত্র আন্দোলনে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে সরকারি চাকুরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকুরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ এ তাকে চাকুরি দেয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক ...

মন্ত্রিপরিষদ বিভাগে তারিক সালমন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে বিকৃত করে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর অভিযোগে গ্রেফতার হওয়া বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়েছে। তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়ে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটিতে প্রশাসনের আরও সাত কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। ট্যারিফ কমিশনের উপপ্রধান মোহাম্মদ হেলাল উদ্দিনকে খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী ...

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ...

টাঙ্গাইলে নদীগর্ভে ৪ শতাধিক বসতভিটা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে গত এক সপ্তাহে ঝিনাই নদীর ভাঙনে প্রায় চার শতাধিক ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও আরো প্রায় পাঁচ শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ বছর উজান থেকে নেমে আসা ঢল ও বিরামহীন বর্ষণে ঝিনাই নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়। এতে নদী তীরবর্তী উপজেলার কাশিল, কাঞ্চনপুর, ফুলকি ও হাবলা ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র ...

শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেট ও মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও মোবাইল সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের গোয়েন্দারা। এ সময় চারজন যাত্রীকেও আটক করা হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানবন্দরে এ বিপুল সংখ্যক সিগারেট ও মোবাইলসেটসহ তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান এর সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে ...

আপনারা বিচারপতি ও আদালতের স্বাধীনতা খর্ব করছেন : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আপনারা প্রধান বিচারপতি ও আদালতের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, আমরা কি কিছুই বলতে পারব না। আমরা কি আদালতে বসে মন্তব্য করতে পারব না। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আপিল শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ ...

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে খালেদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস আগ থেকেই ছিল। সাথে ছিল ব্যক্তিগত কারণে মানসিক চাপ। কক্সবাজারে খেলতে গিয়েছিলেন মাস্টার্স ক্রিকেট। খেলে ফিরেও ছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যান বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। অচেতন অবস্থাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর এক হাসপাতালে। তবে সর্বশেষ খবর সুস্থ হয়ে উঠেছেন। লাইফ সাপোর্টও ছিল তার জন্য। সেটাও ...

আজও জাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে করা প্রশাসনের মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। যার কারণে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কার্যক্রম।   মঙ্গলবার (০১ আগস্ট) সকাল আটটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি তারা। প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারীরা বাইরে অবস্থান ...