আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যে তার সরকার উত্তর কোরিয়ার শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে চায় না, বরং তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তবে দেশটি ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যে হুমকি তৈরি করছে তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র অনেকটা নরম সুরেই বলছে তারা উত্তর কোরিয়ার সরকারের পতন চায় না । উত্তর কোরিয়ার প্রতি আলোচনার আহ্বান ...
box
নারায়ণগঞ্জে আ’লীগের শোকসভায় ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের শোকসভা ও প্রস্তুতিসভার আয়োজনকে কেন্দ্র করে সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। সভাকে কেন্দ্র করে উভয়পক্ষ পাল্টাপাল্টি বক্তব্যও ...
নাগরিক পরিচয় নিশ্চিত হয়েছে বিলুপ্ত ছিটমহলবাসির
নিজস্ব প্রতিবেদক: প্রাপ্তির খাতায় কিছু বাকি থাকলেও প্রত্যাশার অনেক কিছুই পেয়েছেন নীলফামারীর বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। বাড়িতে বিদ্যুতের আলো, স্বাস্থ্যসম্মত পায়খানা, বিশুদ্ধ পানির জন্য টিউবয়েল, নারীদের আয়ের অবলম্বন সেলাই মেশিনও দেয়া হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ভিজিডি, ভিজিএফ, বিধবা ও বয়স্ক ভাতা দেয়া হচ্ছে। দেয়া হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি। হাঁস-মুরগি, গরু-ছাগল পালন প্রশিক্ষণ পাচ্ছেন অনেকে। স্বাস্থ্য সেবায় ক্যাম্পিং ব্যবস্থা, প্রাক-শিক্ষা ...
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আব্বাসী
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ন্যাশনাল পার্লামেন্টে ২২১ ভোট পেয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শহীদ খাকান আব্বাসী। গত শুক্রবার পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর স্বল্প মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক এই জ্বালানি মন্ত্রী। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে অন্যান্য প্রার্থীরা ছিলেন নাভিদ কামার, শেখ রশিদ আহমেদ ও সাহিবজাদা তারিকুল্লাহ। আব্বাসী ২২১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ...
সিদ্দিকুরকে চাকরি দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়া হবে। তিনি বলেন, সিদ্দিকুর যাতে একটি চোখেও দেখতে পান সেজন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। উল্লেখ্য, সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ...
সৌদিতে শিয়া বিরোধী অভিযানে বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে শিয়া বিরোধী অভিযানে নিহত হয়েছেন এক বাংলাদেশিসহ কমপক্ষে চার প্রবাসী। নিহত বাকি তিনজনের দুজন পাকিস্তানি ও একজন ভারতীয়। গত বৃহস্পতিবার কাতিফের আওয়ামিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের এ ঘটনা ঘটলেও সোমবার নিহতদের পরিচয় জানা গেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি হোসাইন মোহাম্মদ আলমগীর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে। ...
গুজরাটে বন্যায় দুই শতাধিক প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট প্রদেশে বন্যায় ২১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি । এর পাশাপাশি সরকারি কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। উদ্ধার কর্মকর্তারা বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে শতাধিক মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু গত দু’দিনে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। গুজরাটের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ। এ বছরের মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ...
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে মন রুবেলের
নিজস্ব প্রতিবেদক: সকালে অনুশীলনে এসেই বোলিং শুরু করলেন পেসার রুবেল হোসেন। অন্যদিনের মতো ছোট রান আপে নয়। এদিন পুরো ছন্দেই বোলিং করলেন তিনি। তবে বোলিংয়ের চেয়ে ব্যাটিং অনুশীলন একটু বেশিই করলেন এই ভিন্ন অ্যাকশনের ফাস্ট বোলার। বোলিং শেষে প্রায় টানা দুই ঘণ্টা নেটে নক করলেন। বুঝিয়ে দিলেন, সুযোগ পেলে ব্যাট হাতেও কিছু করতে চান। তবে আপাতত উইকেটে সেট ব্যাটসম্যানকে সহায়তা ...
কিমকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে দ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সমরকৌশলীরা পিইয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা ‘ঝটিকা আক্রমণের’ পরিকল্পনা করছেন। যুদ্ধ চালাতে সক্ষম উত্তর কোরিয়ার পুরো নেতৃত্বকে ধ্বংস করে দেয়ার লক্ষ্য নিয়ে এমন হামলা পরিকল্পনা করা হচ্ছে বলে খবর দিয়েছে সিউলের সংবাদপত্র মুনওয়া ইলবো। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কমান্ড, পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ‘ঝটিকা আক্রমণ’ করা হবে। জরুরি পরিস্থিতিতে এ হামলা শুরু করবে প্রেসিডেন্ট ...
সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা ছাড়া সম্ভব না সুষ্ঠু নির্বাচন : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন নির্বাচনকালীন সহায়ক সরকার ও সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা ছাড়া নির্বাচন কোনোভাবেই সুষ্ঠ হবে না। সুশীল সমাজের আলোচনায় এই বিষয়ই ওঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদের হল রুমে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু’র মুক্তির দাবিতে বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর