১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

box

শিক্ষক নিবন্ধনকারীদের নিয়োগ দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। রুলের মাধ্যমে সনদধারী দরখাস্তকারীদের বেসরকারি স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান ...

হজ ফ্লাইটের সমাধান না হলে জটিলতা বাড়বে: বিমান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন হজ ফ্লাইটের জটিলতা দু’একদিনের মধ্যে সমাধান হবে। এ সমস্যা আরো বাড়বে যদি খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধার করা না যায়। তখন এ সমস্যা আর সমাধান করা সম্ভব হবে না।’ তিনি বুধবার হজ ফ্লাইট নিয়ে এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন । পর্যটনমন্ত্রী আরো বলেন, ‘সৌদি আরবের সিভিল ...

শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বাদে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পরিচালনায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষা সংক্রান্ত একটি আদালত গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ, জনপ্রসাশন ও শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এ ছাড়াও আগামী ১ বছরের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট ...

বগুড়ার ঘটনায় এখনই সরকারের পদত্যাগ করা উচিত

নিজস্ব প্রতিবেদক: সরকারের আত্মসম্মান বোধ থাকলে বগুড়ায় মা-মেয়ে ধর্ষণের ঘটনায় এখনই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ‘বগুড়ায় চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ পরে মা-মেয়েকে নির্যাতনের নিন্দা ও এ ঘটনায় গ্রেফতার আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবি’তে মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। মঈন খান ...

শোকের মাসে সংঘর্ষে শাবি ছাত্রলীগ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: শোকের মাস আগস্টের শুরুতেই কক্ষ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলের ৫০০৪ ও ৫০২১নং ...

চুয়াডাঙ্গায় সাপের বিষ জব্দ ২১ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের প্রাক্কালে চুয়াডাঙ্গায় ২১ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার ভোরে ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে অভিযান চালিয়ে এ বিষ জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গোপন খবর পেয়ে এদিন ভোরে মদনা গ্রামে একটি বাঁশ বাগানের ভেতরে অভিযান চালিয়ে ওই সাপের বিষ জব্দ করা হয়। এ সময় চোরাকারবারীরা ...

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

নিজস্ব প্রতিবেদক: একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ ২০জন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা- শ্যামনগর সড়কের কালিগঞ্জ উপজেলার পাওখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—  অগ্রণী ব্যাংকের শ্যামনগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাতক্ষীরা শহরের রসুলপুরের রেজাউল করিমের ছেলে এনামুল তারেক(৩৬), একই অফিসের প্রিন্সিপাল অফিসার কালিগঞ্জ উপজেলার বালাপোতা গ্রামের হরিদাস সরকারের ছেলে প্রবীর সরকার(৩৫), ...

ফরহাদ মজহারের অপহরণ প্রতিবেদন দাখিল ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ৩ জুলাই ভোরে শ্যামলীর রিং রোডের ...

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর রাজশাহী শাখার সাবেক শিক্ষক সামশুল আলম বাদশা ও নগরীর গোরহাঙ্গা এলাকার ইজিটাচ কম্পিউটার দোকানের মালিক আবু ফায়েজ নাহিদ। এদের মধ্যে বাদশার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল ...

বিয়ে করলেও ধর্ষকের রেহাই নেই

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ধর্ষণকারী ব্যক্তি যদি ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে তাহলে সে শাস্তি এড়াতে পারবে এমন একটি আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। পার্লামেন্টের নিম্নকক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিলের পক্ষে ভোট দেয়। তবে এই আইন কার্যত বাতিল করার আগে পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং বাদশার অনুমোদন লাগবে। মানবাধিকার এবং নারী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এ আইনটি ...