নিজস্ব প্রতিবেদক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে । সচিবালয়ে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। ...
box
আইনজীবী সমিতির আইন মন্ত্রণালয়কে দুঃখ প্রকাশের দাবি
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিলের রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে নিয়ে আইন মন্ত্রণালয় যেসব অবজ্ঞা ও উপেক্ষা প্রকাশ করেছে সে জন্য মন্ত্রণালয়কে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে। বুধবার সমিতির সভাপতি জয়নুল আবেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তৃতায় এই দাবি জানান। লিখিত বক্তব্যে ...
ইয়েমেনে কলেরায় মৃত্যুমুখে ২০ লাখ শিশু
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিশু বিষয়ক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে কলেরার মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই মহামারিতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে । তাদের হিসেবে ২০ লাখেরও বেশি শিশু কলেরায় মৃত্যুর মুখে রয়েছে। দাতব্য সংস্থাটি সতর্ক করে জানায়, শিশুদের অধিকাংশই অপুষ্টির শিকার। তাছাড়া যে যুদ্ধ-বিধ্বস্ত পরিবেশে তারা বসবাস করছে তাতে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ...
নির্বাচনে সেনা মোতায়েনে কাদেরের ‘না’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নাগরিক সমাজের বেশিরভাগ সদস্যের সেনা মোতায়েনের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক। ওবায়দুল কাদের বুধবার ঢাকার আগারগাঁওয়ে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ...
চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় আরজু মনছুরাবিল নয়াপাড়া এলাকায় চাঁদা না পেয়ে সামাজিক বনায়নের পাহারাদারআরজু আলমকে মারধরসহ নানা নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা ও বনদস্যুখ্যাত ফজলে এলাহি আরজুর বিরুদ্ধে। মন্জু লোহাগাড়া যুবলীগের যুব লীগের যুগ্ম আহবায়ক। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লোহাগাড়ার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় মনছুরাবিল নয়াপপাড়া প্রকাশ সাতের ...
দুদুক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মকরতদের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া যায় জানিয়ে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমাদের কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আসে। আমরা গত এক বছরে ১২ জন কর্মকর্তাকে আমাদের বিভাগ থেকে অন্য বিভাগে পাঠিয়ে দিয়েছি। এছাড়া ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে। বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ...
নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর। বুধবার সকালে এলাকবাসীর সহায়তায় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু বকর জানান, ধর্ষণের স্বীকার ওই কিশোরী ১ আগষ্ট বিকাল ৪টার দিকে মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা ...
বগুড়ায় মহিলা দলের মিছিলের ব্যানার কেড়ে নিলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় শ্রমিকলীগ নেতা তুফান সরকার কর্তৃক দেশ কাঁপানো ধর্ষন ও মা-মেয়ের মাথা ন্যাড়া করার ঘটনার প্রতিবাদে মহিলা দলের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশ জোর করে ব্যানার কেড়ে নেয় এবং কর্মসূচি পন্ড করে দেয়। এঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমিকলীগ নেতা তুফান সরকার কর্তৃক কিশোরী ধর্ষণ এবং ধর্ষণের পর ধর্ষকের স্ত্রী, শাশুড়ি ও বড় শ্যালিকার নেতৃত্বে ...
নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বরখাস্তের এ আদেশ ১৮ জুলাই ২০১৭ থেকে কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে ফখরুল ইসলামকে ...
পর্নগ্রাফি ব্যবসার মূলহোতা ফুয়াদ আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ইন্টারনেটে ওয়েবসাইটের মাধ্যমে পর্নগ্রাফি ব্যবসার মূলহোতা ফুয়াদ বিন সুলতানকে (৩৩) আটক করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্নগ্রাফি ব্যবসার মূলহোতা ফুয়াদ বিন সুলতানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক পাইরেটেড ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর