১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৫

box

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান গণমাধ্যমের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছেন গণমাধ্যমের প্রতিনিধিরা। বুধবার সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপে গণমাধ্যমের প্রতিনিধিরা এই মত দেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এতে সভাপতিত্ব করছেন। বক্তারা বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) যে ক্ষমতা আছে সেটির প্রয়োগ করে তাদের উচিত সব দলের অংশগ্রহণে ...

সাইফুলের সঙ্গে আরো দুই জঙ্গি ছিল

নিজস্ব প্রতিবেদক: আত্মঘাতী হামলায় নিহত সাইফুলের সঙ্গে আরো দুই জঙ্গি ছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বুধবার বেলা সাড়ে ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ণ বন্ধে করনীয়’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দেশে সিরিজ বোমা হামলা চালানোর মতো সক্ষমতা কোনো জঙ্গি সংগঠনের নেই দাবি করে ডিএমপি ...

নাইজেরিয়ায় নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নারী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বরনো প্রদেশের মাইদিগুরির কাছে একটি শরণার্থী শিবিরের বাইরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ৩ নারী আত্মঘাতী অংশ নেয় বলেও দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এই অঞ্চলটিতে ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারামের শক্ত ঘাঁটি রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ...

সেলফি তুলতে গিয়ে বন্যায় ভেসে গেছে দুই ছাত্রসহ ৩ জন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে সেলফি তুলতে গিয়ে বন্যার পানির তোড়ে  ভেসে গেছে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন। উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় উনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ৬ ছাত্র দুপুরে বন্যা দেখতে এসে সেলফি তুলছিল। এ সময় সড়কের উপর দিয়ে প্রবল ...

তুরস্কে ঈদুল আজহার ছুটি ১০ দিন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ঈদুল আজহার ছুটি বাড়িয়ে ১০ দিন করা হয়েছে। ১৫ আগস্ট ক্যাবিনেট মিটিং শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদেগ সাংবাদিকদের এ কথা জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির বরাতে জানা যায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের সভাপতিত্বে চলা কেবিনেট মিটিংয়ে ছুটি বাড়িয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৬ আগস্ট থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি কার্যকর ...

সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি ...

পঞ্চগড়ে বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা, নিমনগর, রাজনগর, পৌর খালপাড়া, জালাসী, খালপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি অনেক নেমে গেছে। পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল জানান, পঞ্চগড় জেলার বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের কোনো কোনো জায়গা নিচু হওয়ায় সেখানে পানি নেমে যেতে একটু সময় লাগছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ...

১৫ ফুট গভীর কুয়া থেকে জীবিত শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: খেলতে খেলতেই একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়েছিল দুই বছর বয়সী চন্দ্র শেখর। প্রায় ১১ ঘণ্টা চেষ্টার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ওই ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিনুকোন্ডার কাছাকাছি উম্মাদিভরম গ্রামে মঙ্গলবার দুপুরে একটি গভীর কুয়ায় পড়ে যায় ওই শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। বুধবার ...

ফাতেমার ভাগ্য নির্ধারণ হবে আজ

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার ঢাকার শিশু আদালতে সেই অবুঝ শিশু ফাতেমার ‘বৈধ অভিভাবকত্ব’ নির্ধারণ হবে। ঢাকার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিশু ফাতেমার অভিভাবক নির্ধারণ করবেন। উল্লেখ্য, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কে বা কাহারা শিশুটিকে ফেলে যায়। ৯ আগস্ট অবুঝ শিশু ফাতেমার ‘বৈধ অভিভাবকত্ব’ নির্ধারিত হওয়ার কথা থাকলেও বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে আজ বুধবার পরবর্তী তারিখ নির্ধারণ ...

সেলাই খোলা হয়েছে তোফা-তহুরার

নিজস্ব প্রতিবেদক: অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা জীবন পাওয়া দশ মাসের শিশু তোফা ও তহুরার সেলাই খুলে দেওয়া হয়েছে। সেলাই দেওয়া জায়গায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম। বুধবার সকাল ১০টায় তিনি বলেন, ‘তোফা ও তহুরা অনেক ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’ তোফা-তহুরা এখন নিয়মিত খাবার খাচ্ছে বলে জানিয়েছেন তাদের মা সাহিদা ...