১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪২

box

গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে শেষ দিনের সভায় বসেছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ও শেষ দিনের মতবিনিময সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ সভা শুরু হয়। দ্বিতীয় দিনের সভায় গণমাধ্যমের ৩৪ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় কমিশন। সেখান থেকে ২০ জন প্রতিনিধি সংলাপে উপস্থিত ...

স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিল জিদানের দল

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো বার্নাব্যুর বক্সে বসে দেখলেন ম্যাচটা। গ্যারেথ বেল অলস সময় কাটালেন বেঞ্চে। অথচ দলের সবচেয়ে দামি দুই খেলোয়াড়ের অনুপস্থিতিটা যেন মাঠে টেরই পেল না রিয়াল মাদ্রিদ! বার্সেলোনাকে একরকম বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিল জিনেদিন জিদানের দল। ন্যু ক্যাম্পে গত রোববার প্রথম লেগে ৩-১ গোলের জয়ে কাজটা অনেক দূরই এগিয়ে রেখেছিল রিয়াল। সান্তিয়াগো ...

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন। দেশটির আমাজোনাস রাজ্যের রাজধানী পুয়ের্তো আয়াকুচোর কারাগারে স্থানীয় সময় বুধবার এ দাঙ্গা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীকে পাঠানো হয়। বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে কারাগারে গোলাগুলির শব্দ হয়েছে। আমাজোনাস রাজ্যের গভর্নর লিবোরিও গাউরুলা এ ...

সিরিজ বোমা হামলার এক যুগ পূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ১২ বছর আজ। ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এতে দু’জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়। সিরিজ বোমা হামলায় দায়েরকৃত ১৫৯টি মামলার মধ্যে ৯৩টির নিষ্পত্তি হয়েছে। এতে ৩৩৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। ৫৬টি মামলা এখনো বিচারাধীন রয়েছে। এসব ...

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট, শনিবার থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে। রেলমন্ত্রী মুজিবুল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বগি সংযোজন করবে। টিকিট বিক্রির প্রস্তুতি চলছে। তিনি বলেন, যাত্রীরা ...

স্ত্রীর পরকীয়ার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর চিনিশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন সুজন সাহা (৩৪)। স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চিনিশপুর কালিবাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ঢাকা পীরের বাগ এলাকার বিমল সাহার ছেলে। স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। নিহতের বড় বোন সীমা সাহা ...

বন্যার কারণে আপাতত সব নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য বেশকিছু নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনের তারিখ পরে ঘোষণা করবে কমিশন। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে কমিশন ২০ আগস্ট অনুষ্ঠিত একটি উপজেলা, চারটি ইউপির সাধারণ, ৭টি ইউপির উপ-নির্বাচন, একটির পুনঃভোট এবং দুই জেলা পরিষদের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনসহ সব নির্বাচন ...

সাপের ভয়ে নির্ঘুম রাত যাপন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখানে সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। এতে করে বন্যার পানিতে ভেসে আসা সাপের ভয়ে অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন। গত তিন দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে  মৃত্যু হয়েছে ৮ জনের। তাদের সারারাত সাপ আতঙ্কে থাকতে হয়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম জানান, ...

তামিমের পেটের সেলাই খোলা হলো

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের পেটে চারটি সেলাই লেগেছিল। বুধবার সেই সেলাই খোলা হলো। তামিম চট্টগ্রামে গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলার পর এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পেটে কাঁচ ঢুকে অনেকটা কেটে গিয়েছিল। চারটি সেলাই দিতে হয়েছিল। বাংলাদেশের ড্যাশিং ওপেনার এই কয়দিন বিশ্রামেই ছিলেন। এখন আবার কাজে ফেরার সময়। কাজে মানে জাতীয় দলের ক্যাম্পে তামিম এদিনই ফিরেছেন। অনেকটা স্বাভাবিক অনুশীলনই করেছেন। অস্ট্রেলিয়া ...

অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির পরামর্শ সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম প্রতিতিধিরা পরামর্শ দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পরিবেশ তৈরির। বুধবারের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে তারা এ পরামর্শ দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে সকাল সোয়া ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে  গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন ২৬ ...