১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪০

box

ঈদযাত্রায় বৃষ্টি ভোগাতে পারে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর কেবল বাংলাদেশ নয়, নেপাল, ভারতেও বৃষ্টি হচ্ছে অস্বাভাবিক পরিমাণে। বৃষ্টি, জলাবদ্ধতা বার বন্যায় সড়ক, মহাসড়কে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। গত কয়েক দিনের শুকনো আবহাওয়ায় ছিন্নভিন্ন এসব রাস্তা মেরামতের কাজ চলছে। তবে আবহাওয়া চোখ রাঙাচ্ছে। আবার বৃষ্টি হলে কী হবে, সে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এবারো ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের ভোগাতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে এমনটাই ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। অপরদিকে একই সড়কে রাজধানীমুখি পশুসহ পণ্যবাহী ট্রাকচালক ও ব্যবসায়ীরা যানজটে চরম বিপাকে পড়েন। রোববার ভোর পাঁচটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকচালক নূর হোসেন ও ইলিয়াছ মিয়াসহ আরও অনেকে মহাসড়কে যানজটে আটকে আছেন। তারা জানান, কয়েক ...

বাংলাদেশের শুরুতেই নেই ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক: রোববার সকাল ১০টায় টস জিতে বাংলাদেশ ব্যাট হাতে মাঠে নামে। মুশফিকবাহিনীর ঘড়ির কাটায় সকাল সাড়ে ১০টা না বাজতেই ৩ উইকেট নেই। মুশফিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা এমনই করল। দলীয় ১০ রান সংগ্রহ করে প্রথমে ওপেনার সৌম্য সরকার (৮) এর পর বাংলাদেশ দলের রান আর বাড়েনি। তবে শূন্য রানেই উইকেট হারায় ইমরুল কায়েস ও সাব্বির। অস্ট্রেলিয়া দলের বলার ...

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য আদালত অবমাননার শামিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সুপ্রিমকোর্টের সাবেক বিচারপাতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দেয়া বক্তব্য আদালত অবমাননার শামিল। তিনি রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রশ্ন তোলা ...

জাতীয় কবির ৪১তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ ১২ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্ধ। মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টি ভেজা এমনই একদিনে পৃথিবী ছেড়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ৪১তম মৃত্যুবর্ষিকী। ১৯৭৬ সালে এই দিনে সকাল ১০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ১১৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় কবি। দীর্ঘদিন চেতনাহীন নির্বাক থাকার পর ৭৭ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দ্রোহ, প্রেম ...

মিয়ানমার সীমান্তে আবারো প্রচণ্ড গুলির শব্দ

কক্সবাজার প্রতিনিধি:  রোববার সকাল থেকে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ঢেকিবনিয়া ও তুমব্রু গ্রামে প্রচণ্ড গুলিবর্ষণ হচ্ছে। গুলির শব্দে সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। শত শত রোহিঙ্গা ওই এলাকার মিয়ানমার সীমান্তে পাহাড়ে আশ্রয় নিয়েছে। মূলত মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি কৌশলে এসব রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্ত জনপদের মানুষও এতে করে আতংকে রয়েছে। সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন এর আগে শনিবার বিকেল চারটার দিকে ঘুমধুম ...

তীব্র যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক: রোববার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের পয়েন্টে পয়েন্টে কখনো থেমে থেমে গাড়ি চলছে; আবার কখনো তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর-চন্দ্রা অংশে কোনাবাড়ী বাইমাইল থেকে সফিপুর বাজার হয়ে চন্দ্রা এবং চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশ ভাঙাচুরা থাকায় যানবাহন চলাচলের গতি পাচ্ছে ...

যুক্তরাষ্ট্রে হার্ভের আঘাতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভে দুর্বল হয়ে প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। এতে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর বন্যার সতর্কতা জারি করেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, যেভাবে বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকলে বড় ধরনের দুর্যোগ নেমে আসবে। হাডসন ও কর্পাস ক্রিস্টি শহরে ইতোমধ্যে ২০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার বিগত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী (ক্যাটাগরি-৪) ...

আজ খুলনার দিঘলিয়ায় গণহত্যা দিবস

খুলনা প্রতিনিধি:   খুলনার দিঘলিয়া গণহত্যা দিবস ২৭ আগস্ট। ১৯৭১ সালের এ দিনে উপজেলার দেয়াড়া গ্রামে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিরীহ ৬০ জন গ্রামবাসী প্রাণ হারান। দিঘলিয়া উপজেলাবাসী গণহত্যা দিবস হিসেবে এ দিনটিকে পালন করে আসছে। এদিকে কেউ স্বাধীনতার ৪৬ বছর পার হলেও শহীদ পরিবারগুলোর খোঁজ রাখেনি। এখন তাদের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। এমনকি শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্যও সরকারিভাবে কোনো ...

বাংলাদেশের টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: মাশরাফির মতো মুশফিকের টস ভাগ্যটা অতো খারাপ নয়। তিনি প্রায়শই জেতেন, এবারও জিতলেন  টস। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট টস জিতে অনুমিতইভাবেই ব্যাটিং বেছে নিয়েছেন। আগের রাতের বৃষ্টি হয়েছে, সকালেও আকাশ মেঘলা। সিমাররা মুভমেন্ট পেতে পারেন ভেবেও ব্যাটিং নেওয়ার পিচ মূল কারণ। মুশফিকের টস ভাগ্যটা মাশরাফির মতো অতো খারাপ নয়। যত সময় গড়াবে পিচ স্পিনারদের জন্য হয়ে যাবে স্বর্গভূমি। ...