১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

সাধ্যের মধ্যে ইলিশ

নিজস্ব প্রতিবেদক: মেঘনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজারেও দাম কম। ফলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চলে এসেছে ইলিশের স্বাদ। রোববার সকালে লক্ষ্মীপুরের রামগতির আলেকজাণ্ডার বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের এক হালি ইলিশ ২ হাজার ৫০০ টাকা ও এক কেজিতে দুটি ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকায়। ঘাটের চেয়ে ...

এরশাদের জোট ছেড়ে গেল ২১ দল

নিজস্ব প্রতিবেদক: এইচএম এরশাদের জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’ থেকে বেরিয়ে গেল ২১টি ইসলামী দল। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ২১টি ইসলামী দলের জোট ‘জাতীয় ইসলামী মহাজোটের’ চেয়ারম্যান খাজা মহিব উল্ল্যাহ শান্তিপুরী। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গত ৭ মে ৫৭টি দল নিয়ে সম্মিলিত জাতীয় ...

রায় নিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার যশোর সার্কিট হাউসে সড়ক জনপথ বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। তাদের রাজনীতি এখন প্রেস ব্রিফিংয়ে সীমাবদ্ধ। ৫৯৬ ...

টিকেট না পেয়ে ৫ শতাধিক বাংলাদেশির হজ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ভিসা হয়েছে। কিন্তু এজেন্সির প্রতারণায় বিমানের টিকেট পাননি। এতে করে ৫ শতাধিক বাংলাদেশির হজ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সবাই রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে অসহায় দিনযাপন করছেন। ভুক্তভোগী হজযাত্রীরা বলছেন, হাতে সময় আছে মাত্র একদিন। এর মধ্যে সরকার কোনো ব্যবস্থা না করলে তাদের হজে যাওয়া হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, আল-সাফা এজেন্সির ৬০ জন, নিবিড় হজ এজেন্সির ৪২ জন, ...

নেতানিয়াহুর বিচারের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে বিচারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রোববার দুর্নীতির দায়ে নেতানিয়াহুর বিচারের দাবিতে পেতাহ্ টিকভা নগরীতে এ বিক্ষোভ হয়। ইহুদিবাদী ইসরাইলের অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিতসের বাসভবনের বাইরে এ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেন, মানদেলব্লিতস নেতানিয়াহুর বিচারে অযথা সময় নষ্ট করছেন। ‘মামলা ১০০০’ এবং ‘মামলা ২০০০’ নামে পরিচিত দু’টি তদন্ত চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ...

রাজধানীতে ভুয়া ২ র‌্যাব কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ থেকে ভুয়া র‌্যাব কর্মকর্তা পরিচয় দানকারী আরশাদ উজ জামান (৩৭) ও রোজী আক্তারকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-২। হাজারীবাগের পশ্চিম সুলতানগঞ্জ এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি জ্যাকেট, একটি হ্যান্ডকাপ ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি ...

ফরিদপুরে ইয়াবাসহ মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মধুখালী পৌরসভা থেকে ইয়াবা ও মদসহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। শনিবার দিবাগত রাত একটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৮ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মধুখালী পৌরসভার মধুপুরের ২নং ওয়ার্ডের আব্দুল মজিদ ...

তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, দেশও ছাড়বা: মানিক

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেছেন, তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার কর না, এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা কি না, তা নিয়েও তিনি সন্দেহ ...

এ রায়ের পর আ.লীগ নেতারা জ্ঞানশূন্য হয়ে পড়েছেন: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। রোববার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ মন্তব্য করেন। নোমান বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। এখন তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ ...

বন্যায় বাংলাদেশ ভারত নেপালে মৃত্যু ১২০০ জনের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত ও নেপালে এবারের চলমান ভয়াবহ বন্যায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এসব দেশের বন্যাকবলিত ও বিপর্যস্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে এবং উদ্ধারকারীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই তিন দেশে মৌসুমি বৃষ্টিপাতের কারণে প্রতিবছর কমবেশি বন্যা হয়ে থাকে। তবে আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থাগুলো বলছে, এবারের চিত্র বেশিই খারাপ। কয়েক হাজার গ্রাম ...