১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেপ্তার ৮ জন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার রাতে সদর উপজেলার হিজলগাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইম এমএম পিস্তল, ১০০ গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ জেলার মহামায়া গ্রামের আজিবর আলীর ছেলে কোরবান ...

১২ সেপ্টেম্বর লন্ডনে জনসম্মুখে আসছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেড় মাস ধরে লন্ডনে অবস্থান করলেও এখন পর্যন্ত কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি। এমনকি দলীয় নেতাদেরও সাক্ষাৎ দেননি তিনি। তবে এবারই প্রথম লন্ডনে অবস্থানকালীন সময়ে কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আগামী ১২ সেপ্টেম্বর দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনের একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডন বিএনপির ...

শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৬ শতাধিক যানবাহন সারিবদ্ধভাবে পারাপারের অপেক্ষায় আছে। ১৭টি ফেরি পদ্মার তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। মঙ্গলবার সকাল থেকেই কর্তৃপক্ষকে কোরবানির ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ বৃদ্ধি পেয়েছে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঈদকে সামনে রেখে বর্তমানে ২টি ফেরি যোগ হয়ে ...

জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা গণহত্যায় উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস মিয়ানমার সেনাবাহিনী দ্বারা রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাখাইন প্রদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিলম্বে বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান। একইসঙ্গে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়দানে জাতিসংঘ মহাসচিব প্রতিবেশি বাংলাদেশকেও সীমান্তপথ খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে ...

অস্ট্রেলিয়া মিরাজ-সাকিবের আঘাতে শুরুতেই চাপে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ানদের মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের আঘাতে এখনই নিশ্চয়ই বুক কাঁপতে শুরু করেছে। টাইগাররা চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট ২২১ রান করে। কিন্তু এই উইকেটে আরেকটু বেশি রান হলে ভালো হতো না? এই কষ্টটা বুকে চেপে তিন স্পিনারের আক্রমণ শুরু থেকেই টাইগারদের। প্রথমে ওপেনার ম্যাট রেনশকে মিরাজ ...

আমরা এমন প্রধানমন্ত্রী চাই, যিনি মানুষের হাহাকার বোঝে: মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন এক সরকার চাই যে মানুষের হাহাকার বুঝতে পারে। আমরা এমন এক প্রধানমন্ত্রী চাই যার মন-কান সব কিছু পরিষ্কার। তাহলে সে মনুষের এ সকল হাহাকার বুঝতে পারবে। তিনি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানবতা নাই। তারা মনে করে সম্পদ আহরণের জন্য মানুষ হত্যা, গুম সব করা যায়। তিনি মঙ্গলবার ...

ঈদযাত্রায় মানুষ পদে পদে হয়রানীর শিকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে টিকেট অব্যবস্থাপনা, কুলিদের হয়রানী, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, টিকেট কালোবাজারী, ইজারাদারদের দৌরাত্মে ঈদযাত্রায় নৌ-পথের যাত্রীরা পদে পদে চরম হয়রানীর শিকার হচ্ছেন। এবারের ঈদে সারাদেশের নৌ পথে যাতায়াতের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, এবার ঈদুল আজহায় ঢাকাসহ সারাদেশে ...

ডিএসই-সিএসইতে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১০ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে;যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ...

কুড়িগ্রামে নদী ভাঙন বেড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের বন্যার পানি কমতে না কমতেই নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে নদীভাঙন। এখানে বন্যার পানি কমে যাওয়ার পর তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন দেখা দিয়েছে। শতাধিক পরিবার বন্যার ধকল কেটে উঠতে না উঠতেই নদী ভাঙনে হারিয়ে ফেলছে সর্বস্ব। নতুন নতুন এলাকা ভাঙনমুখী হচ্ছে। ধরলা নদীর ভাঙনে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের চর কদমতলার ওয়াপদা বাঁধেও দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ...

ঢাকায় এলিস ওয়েলস

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ও আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এলিস ওয়েলস । তিনি মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান। ঢাকা থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক সিদ্দিকি, জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি ...