১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১০

box

রোহিঙ্গা হত্যা বন্ধে সু চিকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র রাখাইনের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধে মিয়ানমারকে কড়া বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির নোবেল বিজয়ী ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে অবিলম্বে সহিংসতা বন্ধ করে সমস্যা সমাধানে  বেশ কিছু পদক্ষেপ নিতে বলেছে। শুক্রবার মার্কিন সিনেটের এক যৌথ প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন ও রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন সিনেটে যৌথভাবে প্রস্তাব পেশ করেন। ...

রুশ-মার্কিন সম্পর্কের আরও অবনতি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এই সম্পর্কের আরও অবনতি হতে পারে। তিনি মঙ্গলবার সাংবাদিকদের টিলারসন বলেন, ‘আমার প্রথম মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ক্রেমলিনে যেসব বৈঠক করেছি, সেসবের পর আমার মনে হয়েছে স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে এ প্রথম দু’দেশের সম্পর্কের সবচেয়ে অবনতি ঘটেছে। সম্পর্কের এই অবনতি আরও হতে পারে। ‘ ...

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১

আন্ন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বৃহস্পতিবারের এই ভূমিকম্পকে দেশটিতে শতাব্দীর শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিত জরিপ বিভাগ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.১। তবে প্রেসিডেন্ট জানিয়েছিলেন ভূমিকম্পের মাত্রা ৮.২ ছিল। মেক্সিকোর চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে। ...

গাইবান্ধায় ছেলেসহ ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে ইউপি মেম্বার আতিয়ার রহমান (৪৫) ও তার ছেলে শামিমকে (২০) দুর্বৃত্তরা কুপিয়ে হাত-পা জখম করেছে। উপজেলার মহদীপুর ইউপির বোর্ডের ঘর বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আতিয়ার রহমান মহদীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। স্থানীয়রা জানান, ইউপি সদস্য আতিয়ার রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য শামসুলের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ...

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর অংশে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, ভোরে মহাসড়কের কাশিয়ানী অংশের বরাশুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি নৈশকোচের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ...

প্রীতি জিনতা দল কিনলেন দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগেও

ক্রীড়া ডেস্ক : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল কিনেছেন তিনি। আজ শুক্রবার গ্লোবাল লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে তার নাম ঘোষণা করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। গ্লোবাল লিগের স্টেলেনবচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন প্রীতি। প্রীতি জিনতা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা দক্ষিণ আফ্রিকার তরুণ ...

মিয়ানমারে সাইবার হামলা চালিয়েছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ

 নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ দাবি করছে, তারা মিয়ানমারের বেশ কিছু সরকারী দফতরের ওয়েবসাইটে ‘সাইবার হামলা’ চালিয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে। ‘সাইবার-সেভেন্টি-ওয়ান-বাংলাদেশি হ্যাকার’ নামের এই গ্রুপটি নিজেদেরকে ‘এথিক্যাল হ্যাকার’ গোষ্ঠী বলে দাবি করে। গ্রুপটির একজন মুখপাত্র তানজিন আল ফাহিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারা এই হামলার পরিকল্পনা করে। এ পর্যন্ত গ্রুপটি মিয়ানমারের যেসব সাইটে ...

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন পণ্ড: আটক ২

নিজস্ব প্রতিবেদক:   রোহিঙ্গা মুসলিম গণহত্যা, নারী ও শিশু ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এসময় পুলিশ বিএনপির দুই নেতাকে আটক করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. আলী আজম ও জেলা শ্রমিকদলের ...

বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সূচকে ক্রমেই উন্নতির পথে হাঁটা বাংলাদেশ মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের ৪৭ বছরের মাথায় এসেই মাথাপিছু জিডিপিতে এগিয়ে গেছে বাংলাদেশ। গত মাসেই বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়িয়ে যায় বলে ৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘দ্য ইকোনমিস্ট’র এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে ...

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের আরাকান প্রদেশের চলমান রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর ...