১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৪

box

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ শুক্রবার। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’। রাষ্ট্রপতি মো. আবদুল হামি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। সাক্ষরতা দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উদ্বোধনী অনুষ্ঠান ...

হবিগঞ্জ খোয়াই নদীতে নৌকাডুবি, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলায় খোয়াই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছে অন্তত ৫ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দৌলতপুর গ্রামের বিধবা রানী সরকার (৪৬), হরিপদ দাসের মেয়ে মুক্তারানী দাশ (৮) ও দিমবত আলীর স্ত্রী ফুলচান বিবি (৭০)। সদর থানার পরিদর্শক (তদন্ত) ...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাড়াপাড়ের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক যানবাহন। ঢাকাগামী যানবাহনের বাড়তি চাপের কারণে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করছেন পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার কারণে ট্রাকগুলোকে আটকা থাকতে হচ্ছে দিনের পর দিন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ ...

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এবারও শীর্ষে ব্রিটেন

দৈনিক দেশজনতা ডেস্ক: বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আবারও যুক্তরাষ্ট্রকে টপকিয়ে শীর্ষ স্থান অধিকার করেছে ব্রিটেন। বুধবার প্রকাশিত টাইমস হাইয়ার অ্যাডুকেশন (টিএইচই) ওয়াল্ড ইউনিভার্সিটির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং ফলাফলে এ খবর জানানো হয়েছে। র‌্যাংকিংয়ের ফলাফলে এ বছরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম ও ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইউএসকে টপকিয়ে প্রথম হয়। ২০০৩ সালে এই র‌্যাংকিং শুরু হবার পর ...

পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএলে না খেলার আশঙ্কা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন অন্তত দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে সময়-সূচির সংঘর্ষ বাধবে। একটি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং অন্যটি পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। হঠাৎ করে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সূচি ঘোষণার কারণে আগামী নভেম্বরে বিপিএল কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবে কি না তা ...

আখাউড়ায় মাদকসহ আটক ২ যুবক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ১২ কেজি গাঁজা ও ২২৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার ভোরে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল। আটকরা হলেন, জেলার আখাউড়া উপজেলার মসজিদপাড়া এলাকার আবদুল করিমের ছেলে জসিম (২৩) ও নরসিংদী সদর উপজেলার বুইদামারা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে সবুজ (৩৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭১৯৫ হাজী

ধর্ম ডেস্ক : পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিন পর্যন্ত (৭ সেপ্টেম্বর) ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ১৯৫ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টিসহ মোট ১৮টি ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। গত ৬ সেপ্টেম্বর থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ...

বাংলাদেশের পরের সিরিজ কখন, কবে?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাঠে দুই টেস্ট ম্যাচের সিরিজ শেষ। এক টেস্টে জেতার পর পরের টেস্টে হার। সিরিজ শেষ হয়েছে সমতায়। তবে বিশ্রামের সুযোগ নেই মুশফিকুর রহিমদের। দুয়ারে যে কড়া নাড়ছে আরেক সিরিজ। কদিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে ধরতে হবে দক্ষিণ আফ্রিকার বিমান। দুই টেস্ট, তিন ওয়ানডে, দুই টি-টুয়েন্টি। আছে দুটি প্রস্তুতি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা মাঠে টাইগারদের খেলা ...

ইউএস ওপেনের ফাইনালে স্টিফেনস

স্পোর্টস ডেস্ক: আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন স্বদেশী অবাছাই খেলোয়াড় স্লোয়ান স্টিফেনস। সম্প্রতি চোট কাটিয়ে ফেরা র‍্যাঙ্কিংয়ের ৮৩তম স্থানে থাকা স্টিফেনস ফ্লাশিংমিডোতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্রথম সেমিফাইনাল জিতেছেন ৬-১, ০-৬, ৭-৫ গেমে। এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ২৪ বছর বয়সি স্টিফেনস। টেনিসের উন্মুক্ত যুগে মাত্র চতুর্থ অবাছাই নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ...

সু চির নোবেল কেড়ে নিতে অনলাইনে স্বাক্ষর ৩ লাখ ৭৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ‘গণতন্ত্রকামী’ নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিতে শুরু হওয়া অনলাইন পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতনে সু চির নির্লিপ্ততা ও তার সরকারের রোহিঙ্গা বিদ্বেষের পরিপ্রেক্ষিতে এ অনলাইন পিটিশন শুরু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টা পর্যন্ত চেঞ্জ ডট ওআরজি নামে একটি ...