আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনা অভিযানে নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১০০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। তুরস্কের জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, হাক্কারি রাজ্যের বিভিন্ন এলাকায় গেল দুই সপ্তাহের অভিযানে তারা নিহত হয়েছেন। অভিযানে পিকেকের ১২টি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তুরস্ক ...
box
চট্টগ্রাম ও ঢাকাগামী নৈশকোচ থেকে ৭২ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি: র্যাব কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম ও ঢাকাগামী নৈশকোচে তল্লাশি চালিয়ে ৭২ রোহিঙ্গাকে আটক করেছে। রোববার রাত আটটা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানিয়েছেন, আটক রোহিঙ্গারা বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক ...
ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার রাতে আঘাত হানা ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এদিকে ওই ভূমিকম্পের পর এখন মেক্সিকোতে আফটারশক (পরাঘাত) অনুভূত হচ্ছে। জুছিতান শহরের প্রায় এক-তৃতীয়াংশ বাড়িই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিহতদের মধ্যে ওই শহরেরই রয়েছেন প্রায় ৩৬ জন। ওয়াক্সাসা ও চিয়াপাসের কর্মকর্তারা বলছেন, হাজোরো ঘরবাড়ি ও স্কুলের ক্ষতি হয়েছে। হাজারো মানুষ ...
রাখাইনে শুধু তিন জেলাতেই ১৫০ গ্রাম রোহিঙ্গা শূন্য
আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর চলছে বর্বর নির্যাতন ও গণহত্যা। বার্মিজ আর্মি ছাড়াও বিজিপি, নাসাকা বাহিনী ও উগ্র বৌদ্ধরা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে। নাফ নদের ওপারে এখনো জ্বলছে গ্রামের পর গ্রাম। লাখ লাখ মানুষ প্রাণভয়ে টেকনাফের লাম্বা বিল, উখিয়ার আঞ্জুমানপাড়াসহ অনেকেই সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। বাংলাদেশ মুখি মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জনস্রোত কমার ...
রোহিঙ্গাদের অবস্থা দেখতে উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আগামী ১২ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার অভিযোগে সেখানে ...
ফের বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে দেড় হাজার টাকার বেশি। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ...
রামের ডেরায় অবৈধ গর্ভপাত আর বেওয়ারিশ লাশ
আন্তর্জাতিক ডেস্ক: কারাদণ্ডপ্রাপ্ত ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর ডেরায় বেশ কিছু বেওয়ারিশ মরদেহ মিলেছে। শুধু তাই নয়, ডেরা সচ্চা সওদায় পুলিশের অভিযানে বেরিয়ে আসছে একের পরে এক চাঞ্চল্যকর তথ্য। গুরমিত রাম রহিম সিং’এর ডেরায় একটি স্কিন অর্থাৎ চামড়ার ব্যাংকও মিলেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ডেরা সচ্চা সওদার মধ্যে চালু এক স্কিন ব্যাংক পুলিশ বন্ধ করে দিয়েছে। রোববারও ডেরায় ...
বস্তায় ভরে বৃদ্ধাকে ফেলা হলো রাস্তায়
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক বৃদ্ধাকে (৮৫) উদ্ধারের পর তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাতে তাকে উদ্ধার করা হয়। তবে তার কোনো নাম পরিচয় জানা যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জীর্ণশীর্ণ শরীরের ওই বৃদ্ধার সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে পারেননি। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহিদা পারভীন ...
বন্যায় ভেসে গেছে চাষীর স্বপ্ন
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামের ছোটখাতা কুমলাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল সরকার বলছিলেন ‘আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। মাছ চাষই ছিলো আমাদের উপার্জনের একমাত্র পথ কিন্তু সাম্প্রতিক বন্যা নিঃস্ব করে দিয়েছে আমাদের। দিশেহারা হয়ে পড়েছি আমরা। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সমিতির ১৬৭ জন চাষীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে পড়েছে।’ তিনি জানান, দুই ...
অন্য সময় ‘মামা’, বৃষ্টি হলেই ‘ভাই’
নিজস্ব প্রতিবেদক: প্রচলিত রয়েছে ঢাকার রিকশাওয়ালাদের মামা বলে সম্বোধন না করলে তারা ডাক শোনেন না। কিন্তু বৃষ্টি হলেই ঘটে বিপত্তি। এ সময় নিরূপায় নগরবাসী মামা ডেকেও রিকশাওয়ালাদের সাড়া পান না। তাই অনেকেই মমতার সুরে বৃষ্টির মাঝে রিকশাওয়ালাদের ভাই সম্বোধন করে ডাকতে থাকেন। কিন্তু তাতেও কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় না। একটু বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে ওঠে রাজধানী ঢাকা। তাই বৃষ্টি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর