১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৩

box

ডিএসইতে ৫১% কোম্পানির দরপতন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও সামান্য কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ১৫২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ...

মেডিকেলে ভর্তির নম্বর কাটা বিষয়ে আদেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কর্তনকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার এ-সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। ...

৬ মাসের টেস্ট-বিরতি চান সাকিব

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন সাকিব আল হাসান। এই সময়ে খেলতে চান শুধু রঙিন পোশাকে। বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি। সাকিবের চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিসিবি। “সাকিব বিশ্রাম চেয়ে বিসিবির প্রধান নির্বাহীর কাছে চিঠি দিয়েছে। ...

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশালের আলুবাজার এলাকায় পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (২১)। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত মোবারকের বন্ধু রাকিব বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আলুবাজার হাজী ওসমান গনি রোডের একটি বাড়িতে পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোবারক। পরে ...

ঢাকা থেকে শরীয়তপুরে নৌ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পদ্মার স্রোতের তোড়ে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে যাওয়ার পর সদরঘাট টার্মিনাল থেকে শরীয়তপুর ও ওয়াপদা রুটে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল আটটার পর থেকে ওই রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ভোর পাঁচটার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটে। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন ...

ভবন সরাতে বিজিএমইএ’র আবেদনের শুনানি ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত রাজধানীর হাতিরঝিল থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয় সরাতে এক বছর সময় চেয়ে করা আবেদনের শুনানির জন্য ৫ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। ফলে ৫ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ বিষয়ে ...

টেক্সাসে খেলা দেখার সময় গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেলিভিশনে একটি ফুটবল ম্যাচ দেখার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। পরে হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ। খবর: ইউএসএ টুডে ও দ্য গার্ডিয়ানের। টেক্সাস কর্তৃপক্ষ বলছে, রোববার স্থানীয় সময় রাত আটটার দিকে শহরের প্লানোর একটি বাড়িতে এ ঘটনা ঘটে। প্লানোর পুলিশ কর্মকর্তা ডেভিড তেলি বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ...

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালাচ্ছে দেশটির সরকার। এজন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সোমবার সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উখিয়ায় রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ...

চট্টগ্রাম আবাহনী শীর্ষস্থান ধরে রেখেছে

ক্রীড়া প্রতিবেদক : লিগের শুরু থেকে এ পর্যন্ত একবারের জন্যও শীর্ষস্থান হারায়নি চট্টগ্রাম আবাহনী। কাল ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে সেই ধারাটা বাড়িয়ে নিয়েছে তারা ৮ ম্যাচে। এই রাউন্ড শেষে লম্বা একটা বিরতি অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। শীর্ষে থেকে ছুটিতে যাওয়াটা হয়ে থাকছে তাদের জন্য বড় অনুপ্রেরণা। কাল মাঠে অবশ্য কমলা জার্সিধারীদের সঙ্গে কাদামাখা ভারী মাঠও তাদের জন্য বড় বাধা হয়েছিল। ...

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাসুদ পারভেজ ফুসলিয়ে ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে রোববার বিকেলে ধর্ষণ করে। ঘটনাটি ওই শিশুর মা-বাবা জানাতে পেরে টঙ্গী থানায় অভিযোগ করেন। ...