নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘে যাচ্ছে মুক্তামণি, তোফা-তহুরার সফলতার গল্প। আজ মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ। এই সভায় যোগ দিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মুক্তামণি, তোফা-তহুরার সফলতার গল্প। বই আকারে লিপিবদ্ধ এই সফলতার গল্প সভায় অংশ নিতে আসা অন্য প্রতিনিধিদের হাতে পৌছে দেয়া হবে। ১১ বছর বয়সী মুক্তামণি ডান হাতে রক্তনালীর টিউমারে ভুগছিলেন। ...
box
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা পৌনে ১১টার ...
ষোড়শ সংশোধনী মামলায় আমরাই কামিয়াব হবো: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নেয়ার ব্যাপারে এখনো আশার আলো দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনীর মামলায় আমরাই কামিয়াব হবো। দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমি এখনো মনে করি, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনীর যে ...
দুদকের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক: দেশ সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশেষ আমন্ত্রণে কমিশনের সেগুন বাগিচাস্থ প্রধান কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। এ সময় কমিশনের চেয়ারম্যান নন্দিত এই ক্রিকেটারকে ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাকিব আল হাসানকে উদ্দেশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ...
মিয়ানমারের পণ্য বর্জন করতে গণজাগরণ মঞ্চের আহ্বান
নিজস্ব প্রতিবেদক : দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ।সোমবার রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বরে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পূর্বসমাবেশে এ আহ্বান মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, রোহিঙ্গাদের রক্তে ভেজা মিয়ানমারের চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না। জনগণ এ চাল বাংলাদেশে ঢুকতে দেবে না। চাল আমদানির সরকারি চুক্তি বাতিল করতে হবে। ব্যবসায়ী ও সাধারণ ...
তাইওয়ানে বিশ্ব আইটি সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক: কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২১তম সম্মেলন তাইওয়ানের তাইপে শুরু হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট টাসি ইং-ওয়েন সোমবার তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন শেষ হবে। বাংলাদেশের ৫৩ সদস্যের একটি প্রতিনিধিদল এবারের বিশ্ব আইটি সম্মেলনে অংশ নিয়েছে। এর আগে রবিবার বিকেলে তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী জং-চিন সেন ডব্লিউসিআইটি সম্মেলনে আগত অতিথিদের ‘ওয়েলকাম রিশেপশন’ প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ...
১৩ সেপ্টেম্বর কক্সবাজার যাবেন কূটনীতিকরা
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ১৩ সেপ্টেম্বর কক্সবাজার যাবেন বাংলাদেশে নিযুক্ত সব দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।পররাষ্ট্র সচিব শহীদুল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা যেতে চান। তাদেরকে ১৩ সেপ্টেম্বর সেখানে নিয়ে যাওয়া হবে। গত ২৫ আগস্ট রাতে রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে আরাকান ...
মুসা বিন শমসেরের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে টাকা জমা রাখার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ ...
রোহিঙ্গা জাতি নির্মূলে নেমেছে মিয়ানমার: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন বলেছেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যেভাবে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে, তা জাতিগত ভাবে নির্মূল করার শামিল। খবর বিবিসি’র। মানবাধিকার বিষয়ক প্রধান সোমবার আরও বলেন, রোহিঙ্গাদের লক্ষ্য করে যেভাবে সামরিক অভিযান চালানো হচ্ছে তা পাঠ্য বইয়ের পাতায় ‘জাতিগত নিধনের’ উদাহরণ হয়ে থাকবে বলেই মনে হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ ...
পরমাণু বিজ্ঞানীদের সম্মানে কিমের ভোজসভা
আন্তর্জাতিক ডেস্ক: তরতর করে পরমাণু অস্ত্র-প্রকল্পে এগিয়ে যাচ্ছে কিমের দেশ উত্তর কোরিয়া। যে কোনও মুহূর্তে যুক্তরাষ্ট্রকে আঘাত করতে প্রস্তুত দেশটি। দেশের এত সাফল্যের পিছনে যারা, সেই পরমাণু বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে ঢাকঢোল পিটিয়ে মহানন্দে মেতেছিলেন শাসক কিম জং উন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রবিবার সে ছবি প্রকাশও করেছে। উৎসবটা ঠিক কবে হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, গতকাল উত্তর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর