১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

box

সারাদেশে ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আনন্দের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে শনিবার সকাল থেকেই রাজধানীবাসীর ঈদের খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢেকে গেছে। ...

বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাতের ইমামতি করেন স্টিমারঘাট জামে মসজিদের ইমাম মাওলানা সিহাবউদ্দিন। নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করা হয়। পরে মুসল্লিরা এক অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখানে নামাজ আদায় করেন সিটি মেয়র আহসান ...

মাশরাফি ঈদের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

 নিজস্ব প্রতিবেদক: নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিসহ তার পরিবারের সদস্যরা এবার নড়াইলে নির্মিত ‘মর্তুজা কটেজে’ ঈদ উদযাপন করছেন। আজ নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মাশরাফি। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। এ সময় তিনি সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন। জানা যায়, গত বৃহস্পতিবার মাশরাফি জন্মভূমি ...

রোহিঙ্গা হত্যার ঘটনা মানবিক বিপর্যয় :জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গা হত্যার ঘটনাকে মানবিক বিপর্যয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করে অভিযান থেকে সরে আসতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। খবর- আল জাজিরার। রোহিঙ্গা নির্যাতন-হত্যাকে এ বছরের সহিংসতার সবচেয়ে খারাপ নজির উল্লেখ করে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার ...

আশুলিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার জামগড়া এলাকায় ড্রামের ভিতর থেকে অজ্ঞাত নারীর ৩৮ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকবাবে মৃত নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত পৌনে দশটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে অজ্ঞাত নারীর দেহের অংশ গুলো পাওয়া যায়। স্থানীয়রা জানান, মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ গত দুদিন ধরে বন্ধ রয়েছে। ...

রাজধানীজুড়ে চলছে মাংস কাটার ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীজুড়ে পশু কোরবানি ইতোমধ্যে শেষ হয়ে এসেছে। এখন চলছে কসাইদের মাংস কাটার ব্যস্ততা। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ শেষ করে পৃথকভাবে সাধ্য অনুযায়ী পশু কোরবানি করেন রাজধানীবাসী। এসব পশুর মাংস কাটার কাজে নিয়োজিত হয়েছেন অসংখ্য মানুষ। গরুর মূল্য অনুযায়ী প্রতি হাজারে ১০০ টাকা চুক্তিতে মাংস কাটার কাজ করছেন এসব কসাই। তবে ...

শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। আজ সকাল থেকেই যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় রয়েছে। জানা যায়, নাব্যতা সংকটের কারণে এ রুটে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ১৫টি ফেরি চললেও পদ্মার তীব্র স্রোতের কারণে চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঈদের দিন সকালে ...

ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯০তম ঈদ নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক এ ঈদগাহে ১৯০তম ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। এদিন শোলাকিয়া ময়দানে কিশোরগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই এ ঈদ জামাতে নামাজ আদায়ের জন মুসল্লির ঢল নামে। এতে ইমামতি করেন মাওলানা মুফতি হিফজুর রহমান খান। ঈদের নামাজ ...

রোহিঙ্গা গণহত্যা: নিউইয়র্কে মিয়ানমার কনসুলেট ঘেরাও

দৈনিক দেশজনতা ডেস্ক: অবিলম্বে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিশ্বের কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার বর্ডার খুলে দেবার দাবিও আসে সমাবেশ থেকে। বৃহস্পতিবার (নিউইয়র্ক সময়) দুপুরে ম্যানহাটনে মিয়ানমার কন্সুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এনা’র। বার্মা টাস্ক ফোর্স ইউএসএ আয়োজিত এই সমাবেশে ...

নারায়ণগঞ্জে বোমা নিষ্ক্রিয়কারী দল

নিজস্ব প্রতিবেদক: ঘেরাও করে রাখা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব কবরস্থান রোডের ৪৪৭ নম্বর হোল্ডিংয়ে ‘কুমিল্লা হাউজ টু’ বাসাটিতে শুক্রবার সকালে তল্লাশি শুরু করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিস্ফোরণে বাসাটির দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণে দগ্ধ বাড়ির মালিক কুয়েত প্রবাসী আবুল খায়েরের ছেলে ইব্রাহিম (২২) ও শ্যালক আয়নালকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দোতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ...