১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৬

box

উত্তর কোরিয়ার হাতে অত্যাধুনিক হাইড্রোজেন বোমা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরির ঘোষণা দিয়েছে। আজ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ খুব ভোরে জানিয়েছে দেশটির নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে এটি বসানো যাবে। কেসিএনএর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র গবেষণা ইন্সটিটিউট অত্যাধুনিক এ বোমা তৈরি করেছে। আর এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাষ দেয়া হলো বলেও খবরে উল্লেখ করা হয়। উত্তর ...

মোদির মন্ত্রিসভায় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রীর পদত্যাগে নতুন করে নয়জন মন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। আজ তাঁরা নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় উল্লেখযোগ্য রদবদলের যে ইঙ্গিত কয়েক দিন ধরে পাওয়া যাচ্ছিল, এটা তারই প্রক্রিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ভবনে ওই নয়জনের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। নতুন মন্ত্রী ...

উত্তর কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে  উত্তর কোরিয়ায় পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইট জানিয়েছে, ৬.৩ মাত্রার ভূমিকম্পের মাত্রা ছিল ২৩ কিলোমিটারেরও বেশি গভীর। যেখানে ইউএসজিএস জানিয়েছে পূর্বের ভূমিকম্পটি ছিল ৫.২ এবং শূন্য কিলোমিটার গভীরতার। অন্যদিকে ভূমিকম্পের পরপরই দক্ষিণ কোরিয়া দাবি করেছে যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরেই এ ভূমিকেম্পর সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, যদি এ ঘটনাটি ...

চামড়া ব্যবসায়ীর কাছে চাঁদা আদায়ে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) চামড়া ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ কাজী মহসীন আলম বাবু নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। রোববার সকালে সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে সহযোগীসহ তাকে টাকাসহ হাতে নাতে আটক করা হয়। আটক ওই নেতা সাভার পৌর যুবলীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ...

সুনামগঞ্জে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি:   সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে শামছুজ্জামান (২২) নামের এক যুবক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শামছুজ্জামান মোড়ারবন গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। রোববার সকালে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ শামছুজ্জামানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মোহনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূরুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাতে শামছুজ্জামান পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ...

চীনে ইন্টারনেট আসক্তি দূর করতে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট আসক্তি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এ আসক্তি থেকে মুক্তির পথ নিয়ে বিস্তর আলোচনাও চলছে । অনেকেই ইন্টারনেট এবং ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে। সেই ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য চীনে বেশ কিছু নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। যেখানে এইসব আসক্তগ্রস্থ তরুণ-তরুণীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে ...

রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধ করতে সুচির প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাখাইনে রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধ করতে দেশটির নেত্রী সুচির প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে রোহিঙ্গাদের সংহতি সমাবেশে এ আহ্বান জানান। নাজিব রাজাক বলেন, মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে । অং সান সুচি সাফ জানিয়ে দিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান মিয়ানমারের ...

সর্বস্তরের মানুষের প্রতি মির্জা ফখরুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও সারা বিশ্বের মুসলমানসহ সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক আর দূর হোক মানুষের কষ্ট, বিশেষ করে বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাঘব হোক। হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমাকে সামনে রেখে সকলের পরস্পর ...

জামালপুরের সবচেয়ে বড় ঈদ জামাত প্রত্যান্ত অঞ্চলে অনুষ্ঠিত

এম. কে. দোলন বিশ্বাস, জামালপুর : জামালপুর জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেলার ইসলামপর উপজেলার প্রত্যান্ত ডিগ্রিরচর গ্রামে। শনিবার (২ সেপ্টেম্বর) অর্ধলক্ষাধিক মুসল্লির অংশ গ্রহণে ঐতিয্যবাহি এ ঈদগাহ মাঠে ৮৪তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয়রাও ছাড়াও অন্যান্য উপজেলার হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। জানা যায়, উপজেলা সদরের পূর্ব প্রান্তে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে অবস্থিত জেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ...

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা দেশবাসীকে

নিজস্ব প্রতিবেদক: দেশবাসী ও বিশ্বের সব মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে তারা এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বলেছেন, কোরবানির মর্ম অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। পবিত্র ...