১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৪

box

রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে আল্লাহর গজব ডেকে আনবেন না: হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক: নির্যাতিত রোহিঙ্গা মুসলমিদের আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বালাদেশের আমির আল্লমা শাহ আহমদ শফী। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে হেফাজত আমির বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধসন্ত্রাসী ও সরকারি বাহিনী যৌথভাবে সরাসরি হত্যাকা- চালাচ্ছে। বর্তমান হত্যাকা- অতীতের যে কোন সময়ের চাইতে মর্মান্তিক ও মর্মন্তুদ। বার্মার মগসন্ত্রাসীদের পৈচাশিক আর ...

চলন্ত বাসে নারী ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চলন্ত বাসে নারী ধর্ষণ ও হত্যকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ হত্যার ঘটনায় সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কমিউনিস্ট পার্টি নারী সেল এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক মহিলা ...

বগুড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি:   বগুড়ায় তুফান সরকারের ধর্ষণকাণ্ডের রেশ না কাটতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের আরেক নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে টানা তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেছেন। বুধবার রাতে ওই কলেজছাত্রী শাজাহানপুর থানায় মোরশেদুল বারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শাজাহানপুর ...

৬ বছরের ব্যবধানে পুঁজিবাজারে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন মাইলফলক অতিক্রম করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক। টানা উত্থানে বৃহস্পতিবার ডিএসইর সার্বিক মূল্য সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের সূচক ছিল ৬ হাজার ৫৫ পয়েন্ট। সেখান থেকে নানা চড়াই-উৎরাই অতিক্রম করে ৬ বছর পর নতুন করে রেকর্ড গড়েছে পুঁজিবাজার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ...

বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়া বলেন, ‘আজকের দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।’ তিনি বলেন, ‘বাকশালী ...

রূপার লাশ তুলে পরিবারে হস্তান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার রূপার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নুরুল আমিন। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। বেওয়ারিশ হিসেবে দাফন হওয়ার ৪ দিন পর মধুপুর থানা পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলনের আবেদন করা হয়। পরে থানা পুলিশ আদালতে লাশ ...

হিন্দুরাও মিয়ানমার থেকে পালিয়ে আসছে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে আরাকান (রাখাইন) রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযানে হত্যাযজ্ঞের হাত থেকে রেহাই পাচ্ছে না। এধরনের জাতিগত বিশুদ্ধ অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮টি হিন্দু পরিবার তাদের ৬২ জন স্বজন হারানোর কথা জানিয়েছেন। এসব পরিবারের বেঁচে যাওয়া ১৬ জন নারী ও শিশুর আশ্রয় মিলেছে তাদের নিকট আত্মীয়ের বাসায়। এমন আরও শতাধিক হিন্দু পরিবার মিয়ানমার সীমান্তে আটকে আছে। কোনো ...

বৃষ্টি উপেক্ষা করে সদরঘাটমুখী জনস্রোত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়ে পা ফেলানোর জায়গা নেই । স্রোতের মতো মানুষ সদরঘাটের দিকে এখন ছুটছে। প্রতিটি লঞ্চ যাত্রীতে ঠাসা অবস্থায় ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। তবে ঘরমুখো এই যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। সকালে এক ঘণ্টার বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। এতে বিপাকে পড়ে ঘরমুখো যাত্রীরা। আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু হবে। শেষ কর্মদিবসের সকাল থেকেই ...

লক্ষ্য অর্জন হয়নি, সদস্য সংগ্রহ কার্যক্রমের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দুই মাসের দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তাই সদস্য সংগ্রহ অভিযানের সময় এক মাস বাড়িয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কিছু সমস্যা থাকায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে আমরা ...

নেত্রকোণায় অজ্ঞান পার্টির কবলে চারজন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় অজ্ঞান পার্টির কবলে পড়া চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে নেত্রকোণা বড় রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদের সবার বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে। উদ্ধাররা অজ্ঞান অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নেত্রকোণা মডেল থানার পরিদর্শক আমীর তৈমুর ইলী ...