১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১১

box

ঈদ মাঠে জায়নামাজ-ছাতা ছাড়া কিছু নয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া বাড়তি কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, দিয়াশলাই ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার অনুরোধ করছি। আমরা আশা করছি মুসল্লিরা তল্লাশির কাজে পুলিশকে সহায়তা করবে। ডিএমপি কমিশনার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় ...

শিমুলিয়ায় পরাপারের অপেক্ষায় সাড়ে ৪ শতাধিক যান

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   শিমুলিয়ায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৪ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। ট্রাক পরাপার বন্ধ থাকায় ১৯টি ফেরি শুধু যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার পার করছে। এর মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি। তীব্র স্রোত ও বাতাসের কারণে নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।  এছাড়া ঈদে ঘরমুখো মানুষের চাপ এবং ফেরি স্বাভাবিক গতিতে চলতে না পারায় দক্ষিণাঞ্চলের ...

নির্বাচনের যে কোনো পরিস্থিতির দায় সরকারের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেছেন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন না দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় এ মন্তব্য করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে তদরকির দায়িত্ব দিতে হবে। বেগম খালেদা জিয়া দেশে ফিরে সহায়ক সরকারের ...

জাপানকে উ. কোরিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া টোকিওকে হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ নেয়ায় জাপানের ‘ধ্বংস অতি আসন্ন ’। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় কোরীয় উপদ্বীপ অঞ্চলের উত্তেজনা অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি উচ্চারণ করলো। এর আগে, এশিয়ার এ দ্বীপ রাষ্ট্রের ওপর দিয়ে মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী একধরণের সতর্কাবস্থা তৈরি করে। দেশটির ...

১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে এজেন্সিগুলোর বিরুদ্ধে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অনুসন্ধানের সার্বিক বিষয় তদারক করবেন দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী। এর আগে ভিসা পাওয়ার পরেও ...

বাজারে কমল গরুর দাম

নিজস্ব প্রতিবেদক: রামপুরার আকাশ সাহেব গরু কিনতে আজ বৃহস্পতিবার সকাল আটটায় আসেন আফতাবনগর হাটে। এসে দেখেন, গরুর বাজার বেশ চড়া। পুরো হাট ঘুরে দেখতে থাকেন তিনি। এর মধ্যেই ১০টার দিকে শুরু হয় বৃষ্টি। আকাশ সাহেব দেখলেন, বৃষ্টি শুরু হওয়ার পর বাজারে গরুর দাম বেশ কমে গেল। দুপুর সাড়ে ১২টা নাগাদ ৫৪ হাজার টাকায় একটি দেশি গরু কিনে বললেন, সকালে বাজার ...

সচিবালয়ে ছুটির আমেজ

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। সকালে অফিস খোলার পর অনেক কর্মকর্তা-কর্মচারী হাজিরা দিয়েই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ের বিভিন্ন দপ্তরে খুব কমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকেই টেবিলে দেখা গেছে। সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষটিও ছিল ফাঁকা। জানা গেছে, ঈদের ছুটি শুরুর আগের দিন হওয়ায় বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ৬০ শতাংশেরও ...

সাতক্ষীরায় থানা ছাত্র শিবিরের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা থানা ছাত্র শিবিরের সভাপতি হাদিউজ্জামান মোড়লকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। হাদিউজ্জামান মোড়ল খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা জাকির হোসেন জানান, সভাপতি হাদিউজ্জামানের নামে একাধিক নাশকতার মামলা রয়েছে। ঈদে তিনি বাড়ি আসছেন এমন সংবাদের ভিত্তিতে ...

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকিতে ব্রিটেনের সঙ্গে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকির পরিপ্রেক্ষিতে জাপান ব্রিটেনের সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাথে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। রয়টার্সের খবরে জানা যায়, একটি বিশেষ হেলিকপ্টারে করে জাপানের ইয়োকোসুকা নৌ ঘাঁটি পরিদর্শনে গিয়ে থেরেসা মে বলেন, ‘আমার আজকের সফরটি প্রতিরক্ষা বিষয়ে আমাদের মধ্যেকার ক্রমবর্ধমান ...

মুম্বাইয়ে ছয়তলা ভবন ধসে নিহত ১০

  আন্তর্জাতিক ডেস্ক: মু্ম্বাইয়ের বাইকুলা এলাকার একটি ছয়তলা ভবন ধসে গেলে অন্তত ১০ জন নিহত হবার খবর দেশটির গণমাধ্যম দিয়েছে। এখনো ২০ জনের মতো লোক ওই ভবনে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় ভারতের এনডিটিভি। ছয় তলা ভবনটি ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের বাইকুলারের ভেন্ডি বাজার এলাকায় অবস্থিত। ভবনটি ১০০ বছরের পুরনো। মুম্বাই ফায়ার ...