১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১১

box

পদ্মায় নোঙর করা তিন লঞ্চডুবি, নিখোঁজ ৩

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে গেছে। এতে লঞ্চগুলোর পাঁচ কর্মী আহত হয়েছেন। আর শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার ভোরে স্রোতের তোড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। লঞ্চ তিনটি হলো- নড়িয়া-২, মৌচাক-২ ও মহানগরী। মৌচাক লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। আর মহানগরী ...

ষোড়শ সংশোধনী রিভিউর জন্য সরকারের নির্দেশনা পাইনি:অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের ওপর রিভিউ করার জন্য সরকার থেকে এখনো কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে গত ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ...

৫ দিন চলবে দশম সংসদের ১৭তম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৫ দিন চলবে দশম সংসদের ১৭তম অধিবেশন। রবিবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়। সকাল থেকেই চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ...

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত ও ৩জন আহত হয়েছেন। লাশ জিরো পয়েন্টের নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন রেজু, আমতলী ও তুমরু সীমান্তে শনিবার রাত ও রবিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। ওই দেশের সেনাবাহিনী সীমান্তে স্থলমাইন পুঁতে রাখছে বলে জানা যায়। ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, শনিবার রাত ...

ঢাবি থেকে স্নাতক সমমানের মেডিকেল কোর্স বিএসএমএমইউর অধীনে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সব স্নাতক সমমানের মেডিকেল কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে যাচ্ছে। এ জন্য করণীয় ঠিক করতে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রস্তাবনা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে কমিটিতে বিএসএমএমইউর উপাচার্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ...

আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হলো তোফা-তহুরাকে

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বিদায় দেয়া হলো অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা শিশু তোফা ও তহুরাকে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সভাকক্ষে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে তাদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় ডিজি আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সচিব (চিকিৎসা) সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি মোস্তফা জালাল ...

যমুনা এলপি গ্যাস সিলিন্ডারে পানি, গ্রাহকরা প্রতারণার শিকার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় এলপি গ্যাস সিলিন্ডারে গ্রাহক প্রতারণার নয়া কৌশলের খবর পাওয়া গেছে । সিলিন্ডারের মুখ সিল করা নেই। শুধুমাত্র প্লাষ্টিক ক্যাপে মুখ আটকানো। ওজন ১২ কেজি নিশ্চিত হয়ে দোকান থেকে একটি যমুনা এলপি গ্যাস সিলিন্ডার কিনলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গ্রাম্য হাটের চা দোকানী আবদুল লতিফ। কয়েকদিন ব্যবহার করার পর দেখা গেলো সিলিন্ডার থেকে আর গ্যাস বের হচ্ছে না। ...

কালকিনিতে এল জি ই ডির ঠিকাদারদের মানববন্ধন

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি : স্থানীয় সরকারের অধীনে ১০% নিন্ম/ ঊদ্ধদর পদ্ধতিতে সর্বোচ্চ টানওভার শর্ত বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলা ঠিকাদার সমিতি। আজ(রবিবার) সকালে উপজেলা চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন ঠিকাদার সরদার লোকমান হোসেন, দুলাল হোসেন বেপারী, জামাল সরদার, মেসবাউদ্দিন চৌকিদার, সাহেআলম সরদার সহ স্থানীয় ঠিকাদার নের্তৃবৃন্দ। এসময় তারা দাবী জানিয়ে বলেন ‘ ...

পাকিস্তানে সাগরে ডুবে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির সংলগ্ন আরব সাগরে ডুবে দুই শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা দু’টি পরিবারের সদস্য। পিকনিক করতে তারা সেখানে গিয়েছিল। রোববার পাক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দু’টি পরিবার আরব সাগরের তীরে হকসবে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। তখন সাগর বেশ উত্তাল ছিল। এসময় সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যায় ১২ জন। আজ রোববার সকালে প্রত্যেকের ...

সামিট গ্রুপের ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট গ্রুপের ২ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১ জানুয়ারি, ২০১৬ থেকে ৩০, ২০১৭ পর্যন্ত অর্থাৎ ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সেবা ও আবাসন খাতের সামিট এলায়েন্স পোর্ট, বিদ্যুৎ ও জ্বালানী খাতের সামিট পাওয়ার লিমিটেড।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সামিট এলায়েন্স পোর্ট ১ জানুয়ারি, ২০১৬ থেকে ৩০, ...