আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে সৌদি জোট। কুয়েতের আমির এ সম্পর্কে বলেছেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। কুয়েতের আমির এ সম্পর্কে বলেছেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। প্রায় তিন মাস ধরে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের চার দেশ। ...
box
এয়ারপোর্ট সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ হোঁচট খেল
নিজস্ব প্রতিবেদক: হোঁচট খেল নানা সমালোচনার পরও এগিয়ে চলা বনানী-এয়ারপোর্ট সড়কের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদেশি কোম্পানির অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটিকে নতুনভাবে প্রস্তাবনা দিতে বলেছে কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বনানী-টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের বনানী রেলক্রসিং থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত উভয় পাশে ছয় কিলোমিটার সড়কের সৌন্দর্য বর্ধন কাজ সম্পাদনের অনুমোদনের ...
টেস্ট র্যাংকিং-এর পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আইসিসি টেস্ট র্যাংকিং-এর পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া। সিরিজ ড্র’তে লাভবান হয়েছে বাংলাদেশের। ৫ রেটিং বেড়েছে টাইগারদের। তাই ৭৪ রেটিং নিয়ে নবম স্থানেই রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং। ১০০ রেটিং ও র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো ...
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল লিংক রোডে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৬ জন আহত হন। অপর দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে বাসাইল লিংক রোডের দুর্ঘটনাটি ঘটে। অপর দুর্ঘটনাটি মধুপুরের টেলকিতে ঘটে। মোটর সাইকেল নিয়ে রেস খেলতে গিয়ে ...
চোখ তুলে নেওয়ায় ওসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর থানার ওসি, ১১ পুলিশ ও আনসার কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খালিশপুর নয়াবাটি রেললাইন বস্তি কলোনির মো. জাকির হোসেনের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় দাবিকৃত দেড় লাখ টাকা না পেয়ে পুলিশ কর্মকর্তারা যোগসাজশে তার ছেলে মো. শাহজালালের দুটি চোখ উৎপাটন করে বলে ...
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানপত্নীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীরর দৈনিক কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুও এ সময় উপস্থিত থাকবেন। মিয়ানমার থেকে গণহত্যার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে ...
চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের ...
গণজাগরণ মঞ্চের রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদী সমাবেশের ডাক
নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবিতে কাল শুক্রবার ঢাকা-র্যালি করবে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। কাল বেলা তিনটায় রাজধানীর শাহবাগ মোড় থেকে র্যালি বের হবে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করবে। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লাখ লাখ মানুষের ওপর সেখানকার সামরিক জান্তা নির্মম নির্যাতন ও ...
দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর-আন্দুলিয়া সড়কের বল্লভপুর কমিউনিটি ক্লিনিক মোড় থেকে মাধবপুর তিনমাথা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। এটি বর্ষায় হাঁটু কাদা ও আর খরায় ধুলোর রাজ্যের সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে স্কুলগামী শিক্ষার্থীসহ আপামর জনগোষ্ঠী চরম দুর্ভোগের মধ্যদিয়ে এ রাস্তায় যাতায়াত করছে। দীর্ঘদিন ধরে রাস্তায় পাকাকরণের দাবি উঠলেও স্থানীয় ...
সাগরে আরো ৬ রোহিঙ্গার লাশ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের নাফ নদীতে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ আরো ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তিনজন, সাবরাং থেকে দু’জন ও নোয়াখালীপাড়া থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। মিয়ানমারের রাখাইনে চলমান হত্যা-নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবিতে তারা মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন নৌকাডুবির ঘটনায় মোট ৭১ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর